কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

আচরণবিধি ভেঙে নৌকার উঠান বৈঠকে এমপি বাবু

সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ছবি: সংগৃহীত
সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ছবি: সংগৃহীত

এবার আচরণবিধি ভেঙে গোপালদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হালিম সিকদারের পক্ষে উঠান বৈঠকে অংশ নিয়েছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

গত শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এসব কর্মসূচিতে অংশ নেন তিনি। ২১ জুন গোপালদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১২ জুন অনুষ্ঠিত আড়াইহাজার পৌর নির্বাচনেও আচরণবিধির তোয়াক্কা করেননি এমপি বাবু। ওই নির্বাচনে একের পর এক আচরণবিধি ভঙ্গ করলেও তাকে সতর্ক করেননি রিটার্নিং কর্মকর্তা।

গোপালদীতে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের হালিম সিকদার, স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ, আবুল মুনছুর ও মনিরুজ্জামান।

প্রথমে এমপি বাবু সদাসদী গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শওকতের বাড়িতে উঠান বৈঠক করে নৌকায় ভোট চান। পরে মেয়র প্রার্থী হালিম সিকদার, আওয়ামী লীগ নেতা জাকির মোল্লাকে সঙ্গে নিয়ে উলুকান্দী, সদাসদী ও কলাগাছিয়ায় গণসংযোগ করেন।

বিকেলে মোল্লার চর মোড়ে বিশাল উঠান বৈঠকে এমপি প্রকাশ্যে ভোট চান এবং স্বতন্ত্র প্রাথী আবুল মুনছুর, মনির হোসেন ও তানভীর হোসেনকে হুমকি দেন। একপর্যায়ে উপস্থিত সবাইকে হাত তুলে নৌকায় ভোট দেওয়ার জন্য শপথ করানো হয়।

এদিকে সন্ধ্যায় কলাগাছিয়া মোড়ে হালিম সিকদারের সহকারীরা রাসেল তানভীর আহমেদের নির্বাচনী ক্যাম্পে গিয়ে তার কর্মী সবুজ, সাইদুল, আহসান উল্লাহকে মারধর করেন। এ সময় এমপি বাবু তানভীর আহমেদের কর্মীদের ডেকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন এবং তানভীরের নির্বাচনী ক্যাম্প বন্ধ করার জন্য নির্দেশ দেন। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্বতন্ত্র প্রার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X