কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

৪০তম বিসিএসে সাড়ে ৪ হাজার নন-ক্যাডার

৪০তম বিসিএসে সাড়ে ৪ হাজার নন-ক্যাডার

৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ নন-ক্যাডার নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নবম থেকে ১২তম গ্রেডের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদপ্রার্থীদের পছন্দক্রম প্রদানে অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি। পছন্দক্রমের জন্য আজ মঙ্গলবার থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ হবে ১ জুলাই। প্রার্থীকে পছন্দক্রম পূরণের আগে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি। ২০২১ সালের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ আবেদনকারীর মধ্যে পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার জন। উত্তীর্ণের সংখ্যা ২০ হাজার ২৭৭।

গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়। এই বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। তবে, একজন প্রার্থীর সর্বোচ্চ ২০টি পদ পছন্দক্রম নিয়ে অসন্তোষ জানিয়েছেন প্রার্থীরা।

৪০ তম বিসিএসের নন-ক্যাডার প্রত্যাশী সজীব আহমেদ কালবেলাকে বলেন, "এত অপেক্ষার পর পছন্দক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ আসলেই খুশির খবর। তবে বিজ্ঞপ্তিতে পছন্দক্রম নির্দিষ্ট করে দেওয়া আমাদের জন্য চরম হতাশার। যোগ্যতা থাকার পরও নির্দিষ্ট সংখ্যক ক্যাটাগরিতে আবেদন করতে পারবে এমন কথা নন-ক্যাডার নিয়োগ বিধি এবং ৪৫ তম বিসিএসে ক্যাডার এর সাথে নন-ক্যাডারের সংখ্যা উল্লেখ করে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানেও নেই।

আরেক নন-ক্যাডার প্রত্যাশী বিজয় আহমেদ বলেন, "পদের ক্যাটাগরির সংখ্যা নির্দিষ্ট করায় আমার যতগুলো পদে আবেদনের যোগ্যতা আছে তার অর্ধেক পদেও আমি আবেদন করতে পারবো না। এটি আমার জন্য দুশ্চিন্তা ও হতাশার বিষয়।"

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X