কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

সংলাপ দরকার, তবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই

সচিবালয়ে কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পুরোনো ছবি
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পুরোনো ছবি

রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মত তার। গতকাল সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সংলাপের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে অনেক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হয়েছে। সংলাপের তো কোনো বিকল্প নেই। সেটি আমাদের করতে হবে। আমরাও বলি এবং আমরাও মনে করি সংলাপের মাধ্যমে আমাদের এ সমস্যার সমাধান করতে হবে।’

এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘তারা যদি বলে যে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এ সরকার থাকলে নির্বাচনে যাবে না। এই নির্বাচন কমিশনের আওতায় তারা নির্বাচন করবে না—তাহলে আলোচনা করে কী হবে! সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ তো এ মুহূর্তে নেই। কাজেই সেটা তো হবে না। নির্বাচন কমিশন তো আলাপ-আলোচনার মাধ্যমেই করা হয়েছে। সেই নির্বাচন কমিশন না থাকলে নির্বাচন হবে কীভাবে?’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বেসিক ইস্যুগুলো তারা যদি মেনে নিত, তখন আমরা অবশ্যই তাদের সঙ্গে বসে কীভাবে নির্বাচনকে সুন্দর করা যায়, কোন কোন এসপি বা ডিসিকে সরাতে হবে সেটা যদি বলে বা অন্য কোনো প্রস্তাব দেয়, সেটা আলাপ-আলোচনা করে ঠিক করা যেতে পারে। আমরা সংলাপের বিরুদ্ধে নই; কিন্তু দরজা বন্ধ করে দিয়ে তো সংলাপ করা যাবে না।’

বিএনপির অবরোধ কর্মসূচির বিষয়ে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘এ পরিস্থিতি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। সংবিধানে সুস্পষ্টভাবে আছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সভা-সমাবেশ করার, বিক্ষোভ করার। কিন্তু বিশৃঙ্খলা, সহিংসতা, হিংস্রতা, তারা যে সন্ত্রাসের পথে যাচ্ছে, এটা জাতি কোনোদিনই অনুমোদন করে না। এমনিতেই মানুষ তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কাজেই শত সহিংসতা করেও তারা সফল হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১০

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১১

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১২

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৩

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৪

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৬

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৭

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৮

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৯

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

২০
X