কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

শেষ সময়ের ভোগান্তি এড়াতে ঘরমুখো অনেকেই

ঈদের ছুটি শুরু হওয়ার আগেই বাড়ি ফেরা মানুষের ভিড় জমে উঠেছে কমলাপুর রেলস্টেশনে। ছবি : কালবেলা
ঈদের ছুটি শুরু হওয়ার আগেই বাড়ি ফেরা মানুষের ভিড় জমে উঠেছে কমলাপুর রেলস্টেশনে। ছবি : কালবেলা

আগামী বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে শহর ছেড়েছেন অনেকে। তবে ছুটি শুরু হয়নি বলে পরিবারের অন্য সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন কর্মজীবীরা। বিশেষ করে নারী ও শিশু-কিশোররা যাচ্ছে এখন। আর এভাবেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানান বাস কাউন্টারের ম্যানেজাররা। গতকাল শনিবার বেশ কয়েকটি কাউন্টার ঘুরে এমন তথ্য জানা গেছে।

একমাত্র সন্তান আরহামকে নিয়ে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে নোয়াখালীর মাইজদী যাচ্ছেন গৃহবধূ ফাতেমা খানম লিসা। কালবেলাকে তিনি বলেন, রোববার থেকেই ছেলের স্কুল বন্ধ। তাই যানজটের ভোগান্তি ও বাড়তি ভাড়া থেকে বাঁচতে আগেভাগেই বাড়ি যাচ্ছি। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামীর ছুটি শুরু বুধবার থেকে। এ কারণে তিনি এখন যেতে পারছেন না।

রাজধানীর মেরুল বাড্ডায় পরিবার নিয়ে থাকেন বরিশালের রিয়াজ উদ্দিন। ঈদের যানজট শুরুর আগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, ঝামেলা শুরুর আগেই স্ত্রী-সন্তানকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ঈদের আগের দিন আমি বাড়ি যাব।

এদিকে এ বছর ঈদুল আজহার সরকারি ছুটি শুরু আগামী মঙ্গলবার থেকে। ফলে টানা ৫ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। অবশ্য এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২ জুলাই রোববার থেকে ফের সরকারি অফিস-আদালত খুলবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ছুটি বুধবার থেকে শুরু। মঙ্গলবার সবশেষ অফিস করে ঈদ উদযাপনে স্বজনের কাছে যাবেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় সড়কপথের যাত্রা কঠিন হয়। এবার বৃষ্টি, পশুবাহী ও ফিটনেসবিহীন গাড়ি, সড়কের পাশে ফলের বাজার এবং অস্থায়ী পশুর হাট যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হতে পারে। এতে যানজটও দীর্ঘ হতে পারে। গত ১৬ জুন রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্যালয়ে ঈদুল আজহায় সড়কপথের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এক বৈঠকে এমন আশঙ্কার কথা জানান তারা। ওই বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জ হবে। কারণ বৃষ্টি হলেই গাড়ির গতি কমে যায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিনসহ আগে ও পরের মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। পোশাক কারখানাগুলোতে সমন্বয় করে ছুটি দিতে নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এ ছাড়া ঢাকার ২১টি স্পষ্ট এবং দেশের অধিকতর যানজট ও গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব স্থান যানজটমুক্ত রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বিআরটিএর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১০

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১১

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১২

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৪

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৫

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৬

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৭

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৮

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৯

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

২০
X