স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর টানা দ্বিতীয় জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ছন্দে ঢুকেছে নোয়াখালী এক্সপ্রেস। আগের ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পাওয়া দলটি এবার ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে পরাজিত করে জয়ের ধারা ধরে রাখল। ম্যাচে মূল আকর্ষণ ছিলেন বাবা-ছেলের জুটি— হাসান ইসাখিল ও মোহাম্মদ নবি।

প্রথমে ব্যাট করে নোয়াখালী তোলে ১৮৪ রান। ওপেনিংয়ে নেমে ঝড়ো শুরু এনে দেন হাসান ইসাখিল ও সৌম্য সরকার। ১০ ওভারেই দলীয় শতক পেরোয় তারা। সৌম্য হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৪৮ রানে আউট হলেও একপ্রান্তে আগ্রাসন ধরে রাখেন ইসাখিল। তিনি ৬০ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন— যেখানে ছিল শক্ত নিয়ন্ত্রণ ও সময়োপযোগী আক্রমণ।

মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও ইসাখিলের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৩ রানের কার্যকর জুটি গড়েন তার বাবা মোহাম্মদ নবি। নবি ১৭ রান করে ফিরলেও জুটিটি ইনিংসকে স্থিতি দেয়। শেষ দিকে বড় ইনিংস না এলেও নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক ১৮৪।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। ১৯ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় তারা। চতুর্থ ওভারে জোড়া আঘাত হানেন ইহসানউল্লাহ। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারি ৫৩ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। শামীম ১৬ বলে ২৯ রানে ফিরলে আবার ছন্দ হারায় ঢাকা। মিঠুনও ৩৩ রান করে বিদায় নেন।

শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ২০ বলে ৩৪ রান করলেও ব্যবধান কমানো সম্ভব হয়নি। ঢাকার ইনিংস থামে ১৪৩ রানে। নোয়াখালীর বোলিংয়ে দুটি করে উইকেট নেন ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ ও মোহাম্মদ নবি; একটি শিকার আবু জায়েদ রাহির।

সব মিলিয়ে বাবা-ছেলের পারফরম্যান্সে ভর করেই নোয়াখালী তুলে নেয় টানা দ্বিতীয় জয়— বিপিএলে নিজেদের অবস্থান আরও শক্ত করল দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X