শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০২:৫৭ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

আজ মাতারবাড়ী প্রথম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: বাসস
ছবি: বাসস

বহুলপ্রতীক্ষিত দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। কক্সবাজারের মহেশখালীতে আজ শনিবার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পের নথি অনুযায়ী, বন্দরটি দেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হবে। মাতারবাড়ী বন্দরে জোয়ার-ভাটায় যে কোনো সময়ে আট হাজার টিইইউএসর জাহাজ ভিড়তে পারবে। জাহাজ নিয়োজিত করার ক্ষেত্রে শিপিং লাইনগুলো যথেষ্ট সুবিধা ভোগ করবে। ফলে পণ্য পরিবহন খরচ কমবে। এ ছাড়া বন্দর ঘিরে মহেশখালী এলাকায় ব্যাপক শিল্পায়নসহ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যা তৈরি করবে কর্মসংস্থানের বিশাল সুযোগ।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বন্দরকে কেন্দ্র করে যে পরিমাণ নগরায়ণ হবে তা ওই এলাকাকে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুরে পরিণত করবে। বন্দর ঘিরে যে অর্থনৈতিক কর্মযজ্ঞ হবে তা জিডিপিতে ২ থেকে ৩ শতাংশ অবদান রাখবে। ২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে। হবে মাতারবাড়ী বন্দর বাণিজ্যিক হাব। বন্দরটিকে বলা হচ্ছে প্যারালাল অর্থনীতির লাইফ লাইন।

দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প শুরু হয়। মাতারবাড়ী টার্মিনাল বাস্তবায়িত হলে ১৬ মিটার বা ততোধিক গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ গমনাগমনে সক্ষম হবে। বড় ধরনের ফিডার ভেসেল আসবে যাতে অর্থ ও সময় বাঁচবে। এরই মধ্যে ৩৫০ মিটার প্রশস্ত ও ১৬ মিটার গভীরতা সম্পন্ন ১৪ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ চ্যানেলের নির্মাণকাজ শেষ হয়েছে। এ ছাড়া ২ হাজার ১৫০ মিটার দীর্ঘ ও দক্ষিণ পার্শ্বে ৬৭০ মিটার দীর্ঘ ব্রেক ওয়াটার (ঢেউ নিরোধক বাঁধ) নির্মাণ কাজও শেষ। প্রকল্পের সড়ক ও জনপথ অংশে ২৭.৭ কিলোমিটার সড়ক নির্মাণের মাধ্যমে বন্দরের সঙ্গে মহাসড়কের সংযোগ স্থাপনের কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১০

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১১

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১২

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৩

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৪

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১৫

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

১৬

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১৭

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১৮

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১৯

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

২০
X