বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

বখতিয়ারের ৩০ বছরের আইনি লড়াই শেষ

বখতিয়ারের ৩০ বছরের আইনি লড়াই শেষ

বিএনপি সরকারের সময় চাকরিচ্যুত এনএসআইয়ের সাবেক কর্মকর্তা বখতিয়ার আহমেদ খানের বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ-সংক্রান্ত এক রিভিউ আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। দীর্ঘ ৩০ বছরের আইনি লড়াই শেষে আত্মসম্মান ও মর্যাদা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন বখতিয়ার আহমদ।

আদালতে বখতিয়ার আহমেদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বখতিয়ার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) কারিগরি শাখায় উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কারিগরি শাখার প্রধান হিসেবে বিএনপির সার্বিক কার্যক্রম মনিটরিং করতেন, যা সরাসরি তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কাছে উপস্থাপন করতেন।

১৯৯০ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতির সচিবালয়ে তাকে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়। ১৯৯১-১৯৯২ সাল পর্যন্ত ওএসডি থাকা অবস্থায় একবার তদন্ত কমিটির মুখোমুখি হন। কমিটি এরশাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বললে অসম্মতি জানান তিনি। ফলে ১৯৯২ সালে ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিএনপি সরকার তাকে চাকরিচ্যুত করে। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X