মিশু দে, রাঙামাটি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৯:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

শেষবেলায় পর্যটক বাড়ছে রাঙামাটিতে

ঈদের তৃতীয় দিনেও পর্যটক এসেছেন রাঙামাটিতে। ছবি : কালবেলা
ঈদের তৃতীয় দিনেও পর্যটক এসেছেন রাঙামাটিতে। ছবি : কালবেলা

ঈদের ছুটির শেষবেলায় পর্যটকের পদচারণায় মুখর রাঙামাটি। বিশেষ করে ঈদের তৃতীয় দিন গতকাল শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসতে শুরু করেছেন পার্বত্য এই জেলায়।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, ঈদের প্রথম দুদিন পর্যটক না এলেও তৃতীয় দিন থেকে পর্যটকের যে আনাগোনা শুরু হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তা আরও কিছুদিন থাকবে। গতকাল সকাল থেকে রাঙামাটি পর্যটন করপোরেশনের সিম্বল অব রাঙামাটিখ্যাত ঝুলন্ত সেতু, শুভলং ঝরনা, পলওয়েল পার্ক, আরণ্যকসহ রাঙামাটির পর্যটন স্পট ও কাপ্তাই হ্রদে পর্যটকের ভিড় লক্ষ করা গেছে। মেঘের রাজ্য সাজেকেও টানা দুই মাস পর আবারও পর্যটকের আনাগোনা শুরু হয়েছে।

পর্যটক পেয়ে খুশি ট্যুরিস্ট বোটসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে শহরের পর্যটন স্পটগুলো পর্যটকের পদচারণায় মুখর থাকলেও হোটেল মোটেলগুলোতে আশানুরূপ পর্যটক না আসার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

এসব ব্যবসায়ীর মতে, যেসব পর্যটক আসছেন, তারা বেশিরভাগ আশপাশের জেলা থেকে আসছেন। যার কারণে তাদের বেশিরভাগ রাত্রিযাপন করছেন না। দিনে এসে দিনে ঘুরে চলে যাচ্ছেন। চট্টগ্রাম থেকে আসা পর্যটক মো. আসিফ বলেন, রাঙামাটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। আজকে ঝুলন্ত সেতু, শুভলং ঝরনা, পলওয়েল পার্ক, আরণ্যক ঘুরে সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেব।

ট্যুরিস্ট বোট চালক রফিক জানান, বেশ কিছুদিন পর ঈদের তৃতীয় দিন থেকে রাঙামাটিতে আবার পর্যটক আসা শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X