কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

বক্তব্য রাখছেন শেখ রবিউল আলম রবি। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন শেখ রবিউল আলম রবি। ছবি : সংগৃহীত

নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, ‘রাষ্ট্রে একটি সুবিধাভোগী গোষ্ঠী আছে, যারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়। ভণ্ডুল করতে চায়। তাদের হাতে কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের আরও আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। দেশের সার্বজনীন স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং কোনো প্রার্থী বা দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, ‘আমি ৩৩ বছর ধরে এই এলাকায় রাজনীতি করছি। সেই কারণে জনগণ আমাকে তাদের প্রতিনিধিত্বকারী হিসেবে বেছে নিয়েছে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব জনগণ নিজেই নিয়েছে। তারা উৎসাহিত, সরব, সোচ্চার এবং নিজেরা প্রচারণায় অংশ নিচ্ছে। দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘নির্বাচনের পরে জনগণের সঙ্গে মিথস্ক্রিয়া থাকবে। জনগণের সমস্যা আমার সমস্যা। এভাবে দীর্ঘদিনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। সাধারণ মানুষ মনে করে, তারা কোনো নেতা নয়, বরং তাদের পাশে একজন মানুষ পেয়েছে। যিনি তাদের বুঝতে পারেন।’

নারীর রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে রবি বলেন, ‘আমি পার্টিসিপেশন চাই, নারী-পুরুষ সবাইকে। তাদের অভিপ্রায় ব্যক্ত করার সুযোগ থাকা উচিত। রাজনীতিবিদরা জনগণের চিন্তাভাবনা গ্রহণ করবে। এটাই জবাবদিহিতা এবং দায়িত্বপ্রমাণ।’

তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে আমাদের দায়িত্ব আছে। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। দেশে সব অঞ্চলে রাজনৈতিক দলেরও সচেতন থাকা উচিত। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ, বিচ্ছিন্ন ঘটনা সীমিত।’

রবিউল আলম রবি বলেন, ‘আমরা জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই। জনগণ যে রায় দেবে, তা গ্রহণযোগ্য। বিজয়ীকে অভিনন্দন, পরাজিত প্রার্থী আগামীতে আরও শক্তিশালী হয়ে আসবেন। জনগণ ভালো অপশন বেছে নেবে। এটাই গণতান্ত্রিক ধারা। এটি প্রতিষ্ঠা করা জরুরি।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X