চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

যুদ্ধাপরাধী আব্দুস শুক্কুর কক্সবাজারে গ্রেপ্তার

যুদ্ধাপরাধী আব্দুস শুক্কুর কক্সবাজারে গ্রেপ্তার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আব্দুস শুক্কুরের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।

র‌্যাব জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মহেশখালীতে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারী সংস্থা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। ২০১৫ সালের ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আব্দুস শুক্কুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার এড়াতে তিনি ছদ্মনামে ৮ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ কক্সবাজার সদরে বসবাস শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, আব্দুস শুক্কুর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে মহেশখালীতে গণহত্যা, লুটপাট, ঘরবাড়ি লুণ্ঠন ও নির্যাতন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X