দিলীপ মজুমদার, কুমিল্লা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

খাবার বিক্রির টাকায় কুমিল্লায় স্কুল করলেন জাপানি শিক্ষক

১০০ শিক্ষার্থী
খাবার বিক্রির টাকায় কুমিল্লায় স্কুল করলেন জাপানি শিক্ষক

নির্জন পাহাড়ের ফাঁকে উড়ছে জাপানি পতাকা। পাশেই একটি লাল-সবুজ পতাকা। মাঠে শিশুদের সঙ্গে নাচানাচি করছেন কয়েকজন বিদেশি। জাপান থেকে এসেছেন তারা। ভাঙা বাংলায় শিশুদের শেখাচ্ছেন সালাম, ধন্যবাদ আর ওয়েলকাম। অন্যপাশে গলায় চকলেটের মালা নিয়ে দাঁড়িয়ে আরেক দল শিশু। এবার প্রথম শ্রেণিতে ভর্তি হবে তারা। এ শিশুদের বরণ করতেই জাপানি নাগরিকদের এ আয়োজন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের গহিন এলাকা বড় ধর্মপুরে স্কুলটির অবস্থান। স্কুলের প্রধান ফটকে জাপানি, ইংরেজি ও বাংলায় স্কুলের নাম লেখা রয়েছে। ফটকের ওপরে উড়ছে বাংলাদেশ ও জাপানের পতাকা।

শিক্ষার্থীদের পরনে সবুজ প্যান্ট ও সাদা জামা। কোনো কোনো চেয়ার-টেবিল লাল-সবুজ রঙের। কোনোগুলো আবার সাদা। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এখানে পড়ানো হয়। প্রতি শ্রেণিতে ২০ জন করে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০০ জন। বৃহস্পতিবার প্রথম শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও খেলাধুলার আয়োজন ছিল। তাই তাদের সঙ্গে জাপানিদের মজা করতে দেখা যায়।

জানা গেছে, ২০১৬ সালে গড়ে ওঠে মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুল। এটির ৪০ শতাংশ ব্যয় বহন করেন সদর দক্ষিণ উপজেলার তারিক উল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাহিদা আক্তার মজুমদার। বাকিটা বহন করেন তাদের জাপানি বন্ধু অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তোশিকো ওনিশি ও তার বন্ধুরা। তোশিকো ওনিশি অবসরে জাপানের বিভিন্ন স্কুলে বাংলাদেশি খাবার বিক্রি করেন। সেই টাকা দিয়ে এ স্কুলে সহায়তা করেন। বৃহস্পতিবার চার জাপানি বন্ধু আসেন লালমাই পাহাড়ের মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুলে। সেখানে তারা জানান স্কুল প্রতিষ্ঠার ইতিহাস।

স্কুলের ভাইস প্রিন্সিপাল ইয়াসমীন আলী বলেন, এখানের অধিকাংশ শিশুর পরিবারের কেউ স্কুলে যায়নি। কারও মা নেই, কারও আবার বাবা নেই। অনেকে সকালের খাবার খেয়ে স্কুলে আসতে পারে না। বইয়ের সঙ্গে তাদের জীবন পরিচালনা ও পরিচ্ছন্নতায় আমরা গুরুত্ব দিয়ে থাকি।

তোশিকো ওনিশি বলেন, শিশুদের মুখের হাসি দেখতে জাপান থেকে এসেছি। কখনো কখনো জাপানে বাংলাদেশি খাবার বিক্রি করি। এতে যা আয় হয়, তাই তাদের জন্য পাঠাই। এখানে এলে মন ভালো হয়ে যায়। জাপানে তরুণের সংখ্যা কম, এখানের তরুণদের দেখে হিংসে হয়! তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। বন্ধুরা নিজেদের আয় থেকে স্কুলটি পরিচালনা করি। কতদিন চালাতে পারব, জানি না। কেউ ইচ্ছে করলে স্কুলের খরচ বহনে অংশ নিতে পারেন। সংস্কৃতির বিষয়ে জানতে চাইলে ওনিশি বলেন, জাপান বাংলাদেশের সংস্কৃতি ভিন্ন। তবে আমার ভালো লাগে এ দেশের সংস্কৃতি। বিশেষ করে বিরিয়ানি। এখানকার মানুষ অতিথিপরায়ণ। খুব মিশুক। মানুষ সময় অনেক অপচয় করে।

স্কুলের উদ্যোক্তা তারিক উল ইসলাম মজুমদার বলেন, জাপানে কিছু বন্ধু রয়েছে। তারা একবার কুমিল্লায় বেড়াতে আসেন। তারা কান্দিরপাড়ে কিছু ভিক্ষুককে অনেক টাকা দিতে থাকেন। বিষয়টি আমার স্ত্রী নাহিদা আক্তার মজুমদারের নজরে আসে। তিনি বলেন, এভাবে তো মানুষের উপকার হবে না। পাহাড়ের শিক্ষার আলো জ্বালাতে কাজ করা যেতে পারে। এর নিরিখে আমরা তাদের প্রস্তাব দিই। তোশিকো ওনিশিসহ তার সহপাঠীরা স্কুলের ব্যয়ভার বহনে সহযোগিতা করেন। প্রতি জানুয়ারি মাসে এসে তারা স্পোর্টস ডে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১০

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১১

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১২

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৩

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৪

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৫

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৭

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৮

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১৯

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

২০
X