সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

এবার ঈদযাত্রায় যুক্ত হচ্ছে ৯৫ কোচ

রেলওয়ে পূর্বাঞ্চল
এবার ঈদযাত্রায় যুক্ত হচ্ছে ৯৫ কোচ

ঈদযাত্রায় যাত্রীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন, সেজন্য রেলওয়ে পূর্বাঞ্চল এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এবার ঈদযাত্রায় রেলওয়ের ৯৫টি কোচ প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে মেরামত করে ৬৮টি কোচ রেলওয়ে পূর্বাঞ্চলকে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো শিগগির বুঝিয়ে দেওয়া হবে। মেরামত করা কোচগুলো বিভিন্ন রেলে সংযুক্ত হবে।

নগরীর পাহাড়তলী রেলওয়ে কারখানায় কোচগুলো মেরামত করা হয়। গত বছর ঈদের সময় ৯০টি কোচ মেরামত করে যাত্রী পরিবহন করা হয়েছিল। এ বছর কোচের সংখ্যা পাঁচটি বেড়েছে। টিকিটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কোচ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। এ ছাড়া এবার আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ সিটবিহীন (স্ট্যান্ডিং টিকিট) বিক্রি করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাধারণত প্রতিটি ট্রেনে ১৪-১৬টি বগি থাকে। প্রতি বগিতে সিট থাকে ৫৫ থেকে ৬০টি। ঈদে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হয়। প্রতি ট্রেনে যাত্রী পরিবহন করা হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জন।

রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া কালবেলাকে বলেন, এবার ৯৫টি কোচ যুক্ত করা হবে। এরই মধ্যে ৬৮টি বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো শিগগির বুঝিয়ে দেওয়া হবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ঈদে যাত্রীরা বাড়ি যেতে রেলকে নিরাপদ বাহন হিসেবে মনে করে। আমরাও যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি।

সরেজমিন দেখা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায় শ্রমিকরা বগি মেরামতে ব্যস্ত সময় পার করছেন। কেউ করছেন ওয়েল্ডিংয়ের কাজ, কেউ কাটছেন প্লেট, কেউ কেউ বগিতে লাগাচ্ছেন রং, কেউ আবার পরিমাপ করছেন। পাহাড়তলী কারখানায় দুই হাজার শ্রমিক থাকার কথা থাকলেও আছেন এক হাজার। অর্ধেক জনবল দিয়েই চলছে কাজ।

পূর্বাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে এবার আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া, চট্টগ্রাম-ময়মনসিংহ ও দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে এক জোড়া করে বিশেষ ট্রেন ৫ এপ্রিল শুরু হয়ে ঈদের পরের পাঁচ দিন পর্যন্ত চলাচল করবে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পর তিন দিন। জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত এক জোড়া বিশেষ ট্রেন ৭, ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পর তিন দিন চলবে। ঈদযাত্রার এ সময় সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১০

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১১

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১২

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৩

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৪

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৫

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৬

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৭

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৮

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৯

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X