বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৮:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

ব্যয় কমাতে বাড়ি ছেড়ে গাড়িতে বসবাস

ব্যয় কমাতে বাড়ি ছেড়ে গাড়িতে বসবাস

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণত স্বল্প আয়ের মানুষের হাঁসফাঁস অবস্থা হয়। তার মধ্যে যদি কেউ চাকরি হারায় তাহলে পরিস্থিতি কেমন হয়, কল্পনা করুন একবার। করোনাকালে ঠিক এমন পরিস্থিতিতে পড়ে খরচ কমাতে বাসা ছেড়েছিলেন মান্ডি (৩২) ও তার স্বামী রিতোমো। তখন তারা একটি পুরোনো স্কুলবাস কিনে একে বসবাসোপযোগী করে তাতে থাকতে শুরু করেন।

মান্ডি ও রিতোমোর জন্মস্থান জাপান। তারা পরে কানাডায় পাড়ি জমান। করোনাকালে তাদের চাকরি চলে যায়। তখন তারা নিরুপায় হয়ে খরচ কমাতে বাসা ছেড়ে খুব কম দামে একটি বাস কেনেন। পরে সেটিকে বাসযোগ্য করেন। তাতে তারা শয্যা, টয়লেট, রান্নাঘর ও সোলার প্যানেল স্থাপন করেন। তাতে কানাডার আবহাওয়ার কারণে গোসল করাটাই চ্যালেঞ্জিং ছিল। কারণ ট্যাঙ্কের পানি বরফ হয়ে যায়। সম্প্রতি ওই বাসটি বিক্রির বিজ্ঞাপন দেওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে। তারা এখন তুলনামূলক ছোট ভ্যানগাড়ি কিনতে চান, যাকে বাড়িতে রূপান্তরিত করবেন, যা পর্যটনকেন্দ্র ও পার্টি স্পটে চালানো ও পার্ক করা যায়। সূত্র: নিউজএইটিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X