স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:৪৪ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
অলিম্পিক

কেবলই ছবি!

কেবলই ছবি!

প্যারিস অলিম্পিক শুরু হয়েছে গত শুক্রবার। বেশ কিছু ইভেন্টও শেষ হয়েছে। ফটোসাংবাদিকের ক্যামেরা সেগুলোকে ফ্রেমবন্দি করেছে। কিন্তু এই একটা ছবি এতটাই সুন্দর হয়েছে যে, মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ায় ভাইরাল। লোকে এখন খুঁজছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফরাসি পলিনেশিয়ার তাহিতির তিয়াহুপোও কোথায়? এমন খটমট নামের একটা জায়গা আছে ফ্রান্সে। আর সেটি প্যারিস থেকে অনেকটা দূরে। প্যারিস অলিম্পিকের প্রায় সব ইভেন্ট ফ্রান্সের মূল ভূখণ্ডে হলেও সার্ফিং প্রতিযোগিতা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফরাসি পলিনেশিয়ার তাহিতির তিয়াহুপোওতে।

সেখানেই এমন আশ্চর্য সুন্দর ছবিটি তুলেছেন এএফপির ফটোসাংবাদিক জেরম ব্রুইল। এমনিতেই এএফপির ফটোসাংবাদিকরা খুবই দক্ষ। এ ক্ষেত্রে তার অবিশ্বাস্য দক্ষতা অলৌকিক স্তরে পৌঁছে গেছে। মঙ্গলবার হয়েছে ছেলেদের সার্ফিংয়ে শর্টবোর্ড ইভেন্ট। সেই ইভেন্ট চলার সময়ে এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হয়। একপর্যায়ে প্রশান্ত মহাসাগরের প্রবল ঢেউয়ে এভাবেই শূন্যে ভাসতে থাকেন বিশ্বচ্যাম্পিয়ন সার্ফার ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনা। আর সেই ভয়ংকর সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করেন এএফপির ফটোসাংবাদিক জেরম ব্রুইল। তার তোলা এই ছবিকে প্যারিস অলিম্পিকের সেরা মুহূর্ত মনে করা হচ্ছে। কে জানে এটি অলিম্পিক ইতিহাসের সেরা ছবি হয়ে যায় কি না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

প্রথমবার ইংরেজি পরীক্ষায় বসছেন মেসি

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

১০

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

১১

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চায় স্পেন?

১২

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

১৩

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

১৪

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

১৫

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

১৬

শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প

১৭

প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা

১৮

২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার

১৯

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

২০
X