জয়নাল আবেদীন, ববি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৯:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ
স্বজনের কান্না

‘আলো’ হারাতে বসেছেন বেল্লাল

‘আলো’ হারাতে বসেছেন বেল্লাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বেল্লাল হাওলাদার পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন। তিনি পেশায় একজন অটোচালক। তিনি ডান চোখে অল্প দেখতে পেলেও বাঁ চোখে মোটেও দেখতে পাচ্ছেন না। বেল্লাল ঝালকাঠির নলছিটি উপজেলার কয়া বাজার গ্রামের মো. তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

বেল্লাল হাওলাদার জানান, গত ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাইকিং করে এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারাও অংশগ্রহণ করেন ওই ছাত্র আন্দোলনে। তখন পুলিশের ছোড়া রাবার বুলেটে (গুলি) পিঠে ও চোখে লাগে তার (বেল্লাল)। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় ঢাকার আগারগাঁওয়ে একটি চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি জানান, ১০ বছর আগে আমার বাবা মারা যান। তারপর থেকে আমি অটোরিকশা চালাই। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। মাও গৃহিণী। আমরা এ মুহূর্তে আর্থিক সংকটে। চোখের আলো ফেরাতে উন্নত চিকিৎসা পেতে তিনি সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। গত ১৪ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে তিনি এসব কথা জানান।

চোখ হারানো বেল্লালের মা হনুফা বেগম জানান, সংসারে তো টানাপোড়েন চলে। আমার সন্তানের একটি চোখ বেতাল (খারাপ) অবস্থা। তারে (বেল্লাল) যেন কেউ কিছু একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়, যাতে আমার সংসার চালাতে পারে। তার বাবা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১০

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১১

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১২

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৩

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১৫

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৭

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৮

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৯

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

২০
X