কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

‘ভবিষ্যতে চাকরির আবেদনে সত্যায়ন লাগবে না’

ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত
ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

ভবিষ্যতে সরকারি চাকরির আবেদনে সত্যায়নের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, চাকরিপ্রার্থীদের ভোগান্তি দূর করতেই বিষয়টি সহজ করা হবে। গতকাল রোববার সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। সত্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের যুগে আমরা অনেক পরিবর্তন এনেছি। ভবিষ্যতে আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতেই এগুলো পাওয়া যাবে।

ভোটার আইডি কার্ডের নম্বর দিলেই সেখানে তার সব সার্টিফিকেট, কোথায় লেখাপড়া করেছেন এমনকি মূল সার্টিফিকেটও চলে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, যখন এটি বাস্তবায়ন হবে তখন প্রত্যেকেরই একটা নির্দিষ্ট কোড নম্বর থাকবে। এভাবে, অল্প দিনের মধ্যেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন সহজ হয়ে যাবে। তিনি বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গর্ভনমেন্টস বা সরকার ব্যবস্থা গড়ে তুলতে সবই ডিজিটাল করা হবে। তখন সত্যায়নের প্রয়োজন পড়বে না। প্রতিমন্ত্রী আরও বলেন, কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব এ বিষয়ে কাজ শুরু করব, যাতে সবার ভোগান্তি দূর হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসআরএফের সহসভাপতি এম এ জলিল মুন্না (মুন্না রায়হান), যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, আসাদ আল মাহমুদ, উবায়দুল্লাহ বাদল, ইবরাহীম মাহমুদ আকাশ, রাকিব হাসান, মহসীনুল করিম লেবু ও আয়নাল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১০

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১১

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১২

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৩

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৪

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৫

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৬

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৭

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৮

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৯

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

২০
X