ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপের দলে ‘চমক’ তামিম

এশিয়া কাপের দলে ‘চমক’ তামিম

এশিয়া কাপের দলেও জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। ১৭ সদস্যের এ দলে ‘চমক’ হিসেবে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। নিয়মিত ওপেনার তামিম ইকবালের চোটে তার জায়গায় সুযোগ হয়েছে ২২ বছর বয়সী এ ব্যাটারের। এ ছাড়া আসন্ন এ টুর্নামেন্টে সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে পাঁচ পেসার ও চারজন বিশেষজ্ঞ স্পিনার নেওয়া হয়েছে।

গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সবার সঙ্গে আলোচনা করে স্কোয়াড তৈরি করা হয়েছে নিশ্চিত করে নান্নু বলেন, ‘আমাদের নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলোচনা করেই এ স্কোয়াড তৈরি করা হয়েছে।’

কয়েকদিন ধরেই বারবার বৈঠকে বসেছিলেন নির্বাচকরা। কখনো বিসিবি সভাপতি, কখনো ক্রিকেট পরিচালনা বিভাগ আবার কখনো কোচ কিংবা অধিনায়কের সঙ্গে আলোচনা করেন তারা। তাদের পক্ষ থেকে নির্বাচকদের প্রতি কী বার্তা ছিল, সেটি পরিষ্কার করেছেন নান্নু, ‘এশিয়া কাপে টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে, অতিরিক্ত স্পিনার বা পেসার নিয়ে খেলা এ ধরনের ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয়।’ সবার সম্মতিক্রমে তৈরি করা স্কোয়াড নিয়ে আশাবাদী তারা। বিশেষ করে চমক হিসেবে ডাক পাওয়া তামিমকে নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘তানজিদ তামিমকে নিয়ে আমরা নির্বাচকরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ, ওকে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। শেষ ইমার্জিং কাপেও কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু দিতে অপেক্ষা করছে।’ নির্বাচকদের আশা, তামিম ইকবালের বিকল্প হিসেবে ডাক পাওয়া তরুণ তামিম সামর্থ্যের প্রমাণ রাখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১২

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৪

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৬

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৭

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৮

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৯

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২০
X