মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:২৭ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম

নান্দনিক কারুকার্যের ওলী মিয়া মসজিদ

নান্দনিক কারুকার্যের ওলী মিয়া মসজিদ

বাংলায় ইসলামের প্রবেশদ্বার বলা হয় বন্দরনগরী চট্টগ্রামকে। এই নগরীর পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ঐতিহাসিক ইসলামিক নিদর্শন। চট্টগ্রামের ইসলামী ঐতিহ্যের নিদর্শন শতবর্ষী ওলী মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ। নগরীর দেওয়ানহাট থেকে হালিশহর বা অলংকার যাওয়ার পথে নজর কাড়ে এই অনিন্দ্যসুন্দর মসজিদটি।

ব্রিটিশ আমলের জমিদার ও রেলওয়ের ঠিকাদার ওলী মিয়া কন্ট্রাক্টর ১৯২১ সালে নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদে সড়কের পাশেই মসজিদটি তৈরি করেন। নয়নাভিরাম কারুকার্য শোভিত এ মসজিদ নির্মিত হয়েছে মোগল আমলের স্থাপত্যশৈলীতে। নির্মাণকাজ শেষ করতে লেগেছে দীর্ঘ ১০ বছর। এতে ব্যবহৃত সব তৈজসপত্র ও নির্মাণসামগ্রী কলকাতা থেকে আনা হয়েছে। ধারণা করা হয়, মসজিদ নির্মাণের মূল কারিগরও কলকাতার বাসিন্দা।

সরেজমিন দেখা যায়, চার কোনায় চারটি বড় মিনারসহ মসজিদজুড়ে রয়েছে বিভিন্ন আকৃতির ২৩ মিনার। প্রতিটি মিনারে রয়েছে সূক্ষ্ম কারুকাজ আর চোখ ধাঁধানো নকশা। মসজিদের দেয়াল প্রায় ৫০ ইঞ্চি চওড়া। ভেতরের মিহরাব ও আশপাশের নকশা বেশ মনোমুগ্ধকর। সেখানে চীনামাটির ভাঙা টুকরা আর রঙিন কাচ দিয়ে অভিনব সব কারুকাজ করা হয়েছে। মসজিদের ভেতরে আর বাইরের দেয়ালেও রয়েছে বাহারি নকশা।

মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, একতলা বিশিষ্ট এই মসজিদ ভবন নির্মাণে কোনো রড ও সিমেন্ট ব্যবহার করা হয়নি। চুনসুরকি দিয়ে পুরো নির্মাণকাজ শেষ করা হয়েছে। ছাদে ব্যবহার করা হয়েছে টালি, লোহার বার ও পাত।

মসজিদটির দৈর্ঘ্য ১২০ থেকে ১৩০ ফুট, প্রস্থ ১০০ ফুট। মসজিদের বিশেষ আকর্ষণ পাশের শানবাঁধানো পুকুর। বর্তমান সময় শহরে যেটি একেবারেই দেখা যায় না। এ ছাড়া মসজিদের চারপাশে আছে অসংখ্য ফুলের গাছ।

মসজিদটির মূল অংশে নামাজ আদায় করতে পারেন ১০০ থেকে ১৫০ মুসল্লি। তবে স্থান সংকুলান না হওয়ায় ৯০-এর দশকে তৎকালীন মোতাওয়াল্লি মরহুম আবুল কালাম সিদ্দিকী মসজিদটি কিছুটা সম্প্রসারণ করেন। বর্তমানে মূল অংশ বারান্দা, মসজিদের বাহির ও ছাদ মিলিয়ে নামাজ আদায় করতে পারেন সাতশর মতো মুসল্লি।

শতবর্ষী এই মসজিদ সর্বশেষ সংস্কার করা হয় ২০১৪ সালে। মূল স্থাপত্যশৈলী অক্ষত রেখে সংস্কার কাজ শেষ করতে লেগে যায় চার বছর। ব্যয় হয় প্রায় ২৫ লাখ টাকা।

মসজিদটি বর্তমানে পরিচালনা করছেন প্রতিষ্ঠাতা ওলী মিয়া কন্ট্রাক্টরের চতুর্থ প্রজন্মের সন্তান মোহাম্মদ তারেক সিদ্দিকী। তিনি কালবেলাকে বলেন, এটি আমাদের পারিবারিক মসজিদ। ১৯২১ সালে আমার দাদার দাদা এটি নির্মাণ করেন। কালের পরিক্রমায় চতুর্থ প্রজন্মের সন্তান হিসেবে আমি পরিচালনায় আছি।

তিনি বলেন, আমাদের পূর্বপুরুষ মরহুম ওলী মিয়া কন্ট্রাক্টর মসজিদের ঐতিহ্য ধরে রাখতে দলিল রেখে গেছেন। মসজিদটি নির্মাণের সময় যেমন ছিল, ১০৪ বছর পর এখনো তেমনই আছে। মধ্যখানে কয়েকবার সংস্কার করা হলেও মূল স্থাপনার কোনো পরিবর্তন করা হয়নি। সর্বশেষ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বছর ধরে সংস্কার করা হয়। আমাদের পরবর্তী প্রজন্মও মসজিদটি পরিচালনা করে যাবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X