বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো 8
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে শিশু নিখোঁজ

চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে শিশু নিখোঁজ

চট্টগ্রাম নগরীতে আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামে দেড় বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ ইয়াছিন আরাফাত স্থানীয় সাদ্দাম হোসেনের ছেলে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ কালবেলাকে বলেন, রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে এক শিশু নিখোঁজের খবর পাই রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে। সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মী ও ডুবুরি দল কাজ করছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম কালবেলাকে বলেন, রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবরি দলও কাজ করছে ঘটনাস্থলে। শিশুটি হাঁটতে হাঁটতে নালায় পড়ে গেছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি।

এর আগে গত ৭ আগস্ট সকালে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় নালায় পড়ে নিপা পালিত নামে হাটহাজারী সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

১০

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১১

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

১২

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

১৩

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

১৪

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১৫

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৬

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১৭

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১৮

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১৯

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

২০
X