কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিজ্ঞান

পৃথিবীর কেন্দ্রে রয়েছে স্বর্ণের বিশাল ভান্ডার!

পৃথিবীর কেন্দ্রে রয়েছে স্বর্ণের বিশাল ভান্ডার!

প্রায় ৬ হাজার ৪০০ কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্র, যা একটি প্রজ্বলিত অগ্নিগোলক। পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় সাড়ে ৫ হাজার ডিগ্রি সেলসিয়াস। গলিত লোহা ও নিকেল পৃথিবীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র তৈরি করে। তবে সম্প্রতি আগ্নেয়গিরির শিলা বিশ্লেষণ করে জার্মানির গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কেন্দ্রে স্বর্ণের বিশাল ভান্ডার রয়েছে। কেন্দ্র থেকে বিভিন্ন ছিদ্রের মাধ্যমে কিছু স্বর্ণ ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে। শুধু স্বর্ণ নয়, অনেক মূল্যবান ধাতুও কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে চলে আসছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির শিলা বিশ্লেষণ করে স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতু রুথেনিয়ামের খোঁজ পাওয়া গেছে। ভূপৃষ্ঠের প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার নিচে থাকা কঠিন শিলার নিচে পৃথিবীর ৯৯ দশমিক ৯৯ শতাংশের বেশি স্বর্ণ চাপা পড়ে আছে।

গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়ন বিজ্ঞানী নিলস মেসলিং বলেন, প্রাথমিক ফলাফল প্রকাশের পরই আমরা ধারণা করছিলাম, স্বর্ণের খোঁজ পেয়েছি। এখন নিশ্চিতভাবে আমরা বলতে পারছি, স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ওপরের দিকে চলে আসছে।

গবেষণায় দেখা গেছে, কেন্দ্র থেকে কিছু মূল্যবান ধাতুসমৃদ্ধ উপাদান ধীরে ধীরে ওপরের পৃথিবীর আবরণের দিকে চলে আসছে। বিজ্ঞানীরা হাওয়াই থেকে প্রাপ্ত লাভায় অস্বাভাবিক আইসোটোপিক গঠনসহ রুথেনিয়ামের ক্ষুদ্র চিহ্ন খুঁজে পেয়েছেন। নতুন অনুসন্ধান প্রমাণ করছে, পৃথিবীর কেন্দ্র থেকে ধাতব পদার্থ নির্গত হচ্ছে। গবেষণায় পৃথিবীর পাথুরে আবরণের তুলনায় ধাতব কেন্দ্রে রুথেনিয়ামের পরিমাণ কিছুটা বেশি পাওয়া গেছে। এই রুথেনিয়াম প্রায় ৪৫০ কোটি বছর আগে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর সঙ্গে পৃথিবীর কেন্দ্রে আটকে যায়। সূত্র: ডেইলি মেইল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১০

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১১

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১২

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৩

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৪

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৫

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৭

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৮

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৯

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

২০
X