কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫ শতাংশ

অর্থনীতি
জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫ শতাংশ

গত দু-তিন বছর অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সরকারের নানা উদ্যোগে চলতি বছরের জুনে দেশের গড় মূল্যস্ফীতি অনেকটা কমেছিল। কিন্তু এক মাস বাদে জুলাইয়ে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক আবার ঊর্ধ্বমুখী হয়েছে। জুনের তুলনায় জুলাইয়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় ধরনের পণ্যেই মূল্যস্ফীতি বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার চলতি বছরের জুলাইয়ের ভোক্তা মূল্যসূচকের তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বিবিএস। সবশেষ তথ্য বলছে, জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৫৫ শতাংশ হয়েছে, যা জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।

জুলাইয়ে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৫ শতাংশ হওয়ার মানে বাজার থেকে পণ্য ও সেবা কিনতে ২০২৪ সালের জুলাইয়ে যদি খরচ হয় ১০০ টাকা, তাহলে ২০২৫ সালের জুলাইয়ে সেই একই পণ্য ও সেবা কিনতে ১০৮ টাকা ৫৫ পয়সা খরচ করতে হয়েছে ভোক্তাদের। অর্থাৎ প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৮ টাকা ৫৫ পয়সা।

বিবিএস বলছে, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৫৬ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। এদিকে জুনে দেশের খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৭ শতাংশ থাকলেও জুলাইয়ে তা দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়ায়।

জুলাইয়ে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৫৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ। এ সময়ে শহরে সার্বিক মূল্যস্ফীতি দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক শূন্য ৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৫ শতাংশ।

গতবছরের জুলাইয়ে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতি উঠেছিল ১১ দশমিক ৬৬ শতাংশে, খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ১৪ দশমিক ১০ শতাংশ। তবে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেয়। এর কিছুটা সুফলও মেলে। গত দু-তিন বছর ধরে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সুদের হার বাড়িয়ে দেয়। এতে কয়েক মাস গড় মূল্যস্ফীতি ৯ ও ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল। এ বছর জুনে তা আরও কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়, যা ছিল ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন।

কিন্তু এক মাস বাদে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক আবার ঊর্ধ্বমুখী হয়েছে। অথচ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X