নূর মোহাম্মদ নিউইয়র্ক থেকে
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নিউইয়র্কে বিএনপি-আ.লীগ হাতাহাতি

নিউইয়র্কে বিএনপি-আ.লীগ হাতাহাতি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে সফর কেন্দ্র করে নিউইয়র্কে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে একাধিকবার হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ড. ইউনূসের সফর ঘিরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, কানাডা ও আশপাশের দেশ থেকে দলটির নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২১ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক স্থানীয় সময় বিকেলে জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ড. ইউনূসকে স্বাগত জানাতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি শেষ হওয়ার পর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শতাধিক আওয়ামী লীগ কর্মী সেখানে জড়ো হন। তারা ড. ইউনূসবিরোধী স্লোগান দিতে শুরু করলে উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। পরে নিউইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির সমাবেশের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বোস্টন, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে জ্যাকসন হাইটসে জড়ো হতে শুরু করেন। ৫০ জনের মতো নেতাকর্মী ইউনূসবিরোধী স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করেও স্লোগান দেন। বিএনপি নেতাকর্মীরা তাদের জ্যাকসন হাইটস থেকে চলে যেতে বলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নিউইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, ইউনূস একজন বিশ্বব্যাপী সমাদৃত লোক। আমরা খুশি যে, তার মতো একজন প্রতিভাবান লোক বর্তমানে বাংলাদেশের সরকারপ্রধান। বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের কিছু লোক তাকে নানাভাবে অপমান করার সব রকম আয়োজনে ব্যস্ত। এটি কোনোভাবে যুক্তরাষ্ট্রে হতে দেব না। তিনি অভিযোগ করেন, জ্যাকসন হাইটসে তারা কোনো কারণ ছাড়াই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে।

এদিকে ২৬ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে মুহাম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। পরের দিন শনিবার টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে মুহম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন। জন এফ কেনেডি বিমানবন্দর থেকে শুরু করে জাতিসংঘ কার্যালয়, এমনকি ড. ইউনূসের থাকার হোটেলের সামনেও ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ স্লোগানে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রবাসে এ ধরনের সংঘাতের আশঙ্কায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেল ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীদের জন্য বাড়তি নিরাপত্তার অনুরোধ জানিয়ে নিউইয়র্ক পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে চিঠি পাঠিয়েছেন। কনসাল জেনারেল মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভের তথ্য তাদের কাছে রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে আছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, ড. ইউনূস একজন বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তিত্ব এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে স্বাগত জানানো তাদের নৈতিক দায়িত্ব। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্রে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা জ্যাকসন হাইটসের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন এবং ড. ইউনূসের বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X