সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রচারের প্রথম দিনে ভোটের মাঠে হামলা-সংঘর্ষ, আতঙ্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রচারের প্রথম দিনে ভোটের মাঠে হামলা-সংঘর্ষ, আতঙ্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের গাড়ি লক্ষ্য করে হামলা, ক্যাম্প ভাঙচুর, নারী কর্মীদের লাঞ্ছনা ও সংঘর্ষের খবর মিলেছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং প্রশ্ন উঠেছে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে।

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে কয়রাডাঙ্গা এলাকায় প্রচারে গেলে নারী কর্মীদের বাধা ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। ঘটনার সময় ভোটারদের প্রকাশ্যে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শনের কথাও বলা হয়েছে। এ বিষয়ে স্থানীয় এক নারী ভোটার লিখিত অভিযোগ দিয়েছেন আদালতে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে সিরাজউদ্দৌলা রোডে পাথর নিক্ষেপ করা হয়, যাতে গাড়ির কাচ ভেঙে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও নির্বাচন শুরুর দিনেই এমন হামলা উদ্বেগ বাড়িয়েছে। ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিকে কুমিল্লার হোমনায় স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের গাড়ি ভাঙচুর এবং বিএনপি কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ অবরুদ্ধ প্রার্থীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো পক্ষ এখনো মামলা করেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কর্মীদের ওপরও হামলার অভিযোগ উঠেছে। তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন আহতরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফেস্টুন লাগানো কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। স্থানীয় নেতারা একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। পুলিশ বলছে, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। দোকানপাট বন্ধ হয়ে যায়, এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ছাড়া পিরোজপুরের নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। প্রার্থীর দাবি, অফিসে ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাটিকে ‘উত্তেজনা’ হিসেবে উল্লেখ করলেও অভিযোগ অস্বীকার করেছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এসব ঘটনা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে পারে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

বিভিন্ন প্রার্থী, দল ও নির্বাচন পর্যবেক্ষকদের মতে, এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন যদি অব্যাহত থাকে, তবে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। জনগণের আস্থা ফেরাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X