দেলোয়ার হোসেন, ময়মনসিংহ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফল বিশ্লেষণ

২৪ আসনের ১৮টিতেই বিএনপি জয়ী, হেরেছেন হেভিওয়েট প্রার্থীও

ময়মনসিংহ বিভাগ
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের মধ্যে বিএনপি ১৮, জামায়াত ৩, খেলাফত মজলিস এক ও স্বতন্ত্র একটি আসনে বিজয়ী হয়েছে। নেত্রকোনা জেলার ৫টি আসনের মধ্যে বিএনপি ৪টি ও জামায়াত একটিতে জয়লাভ করেছে। জামালপুরের ৫টি আসনের মধে ৫টিতেই বিএনপি জিতেছে। শেরপুরের ২টি আসনের মধ্যে একটি বিএনপি ও একটি জামায়াত নির্বাচিত হয়েছে। বিভাগের শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে এখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৮টিতেই বিএনপি জয়ী: ময়মনসিংহ-১ আসনে বড় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ছয় হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) পেয়েছেন ১ লাখ আট হাজার ২৬৫ ভোট। সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১ লাখ এক হাজার ৯২৬ ভোট। ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদুল্লাহ এক লাখ ৪৬ হাজার ২০২টি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।

ময়মনসিংহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী মো. ইকবাল হোসেইন ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরন পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট। ময়মনসিংহ-৪ আসনে বিএনপির আবু ওয়াহাব আকন্দ এক লাখ ৮১ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কামরুল আহসান এমরুল পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ১৮০ ভোট। ময়মনসিংহ-৫ আসনে বিএনপির জাকির হোসেন বাবলু এক লাখ ২৮ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পেয়েছেন এক লাখ দুই হাজার ২২৬ ভোট।

ময়মনসিংহ-৬ আসনে জামায়াতের কামরুল হাসান মিলন ৭৭ হাজার ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ২৯১ ভোট। ময়মনসিংহ-৭ আসনে বিএনপির ডা. মাহবুবুর রহমান লিটন ৯৯ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর জামায়াতের প্রার্থী আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ৮৪ হাজার ৮৫১ ভোট। ময়মনসিংহ-৮ আসনে বিএনপির লুৎফল্লাহেল মাজেদ এক লাখ আট হাজার ৬৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৬ হাজার ৫১৫ ভোট। ময়মনসিংহ-৯ আসনে বিএনপির ইয়াসের খান চৌধুরী ৮৬ হাজার ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিপির আনোয়ারুল ইসলাম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ২৯১ ভোট। ময়মনসিংহ-১০ আসনে বিএনপির আখতারুজ্জামান বাচ্চু ৭৫ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র আবু বক্কর সিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৯৯৯ ভোট। ময়মনসিংহ-১১ আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এক লাখ ১১ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র মোরশেদ আলম পেয়েছেন ৬৬ হাজার ১৬ ভোট।

নেত্রকোনার চার আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী: নেত্রকোনা-১ আসনে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। নেত্রকোনা-২ আসনে বিএনপির ডা. আনোয়ারুল হক ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ৬৭ হাজার ৩৬৭ ভোট। নেত্রকোনা-৩ আসনে বিএনপির রফিকুল ইসলাম হিলালী ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল পেয়েছেন ৬৮ হাজার ৯৬১ ভোট। নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট। লুৎফুজ্জামান বাবর ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। নেত্রকোনা-৫ আসনে জামায়াতের মাছুম মোস্তফা ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৭৬৫টি।

জামালপুরের পাঁচটিতেই বিএনপি দাপট: জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান (মিল্লাত) ১ লাখ ৭২ হাজার ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. নাজমুল হক ৯৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। জামালপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ (বাবু) ৯৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের ছামিউল হক ৬১ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন। জামালপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের মো. মোস্তাফিজুর রহমান (বাবুল) ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান আজাদী ৭৯ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। জামালপুর-৪ আসনে বিএনপির ফরিদুল কবীর তালুকদার (শামীম) ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল আউয়াল ৪৪ হাজার ১৬১ ভোট পেয়েছেন। জামালপুর-৫ আসনে বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী (মামুন) ১ লাখ ৯৮ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ আবদুস সাত্তার ১ লাখ ১১ হাজার ৬৯৫ পেয়েছেন।

শেরপুরের একটিতে জামায়াত, একটিতে বিএনপি: শেরপুর-১ আসনে জামায়াতের হাফেজ মো. রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X