বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

ছাত্রলীগ নেতার হুমকি নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না

পাবনার ম্যাপ
পাবনার ম্যাপ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে মকবুল হোসেন ছাড়া কেউ ভোট করতে পারবে না বলে হুমকি দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ। চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীর পক্ষে এক পথসভায় তিনি এ হুমকি দেন।

সবুজ বলেন, যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান নেন, তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেব না। শুধু ছাত্রলীগ কেন ভবিষ্যতে যুবলীগ, আওয়ামী লীগ কোনো সংগঠনে আমরা তাকে জায়গা দেব না।

এ বিষয়ে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর আগেই এমনভাবে প্রকাশ্যে মিছিল ও পথসভা করে বক্তব্য, অন্যান্য প্রার্থীকে হুমকি দেওয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এসব নির্বাচনের সুষ্ঠু পরিবেশের অন্তরায়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করব।

জানতে চাইলে সবুজ বলেন, আমরা পাবনা-৩ আসনে নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছি। সেখানে পথসভায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে এসব বলা হয়েছে। কারণ, তারা বিদ্রোহী প্রার্থী। আর তাদের বিষয়ে দলও অবস্থান পরিষ্কার করে দিয়েছে। আমিও সেটি তুলে ধরেছি। নির্ধারিত সময়ের আগে নির্বাচনী সভা, সমাবেশ বা মিছিল ও এমন হুমকিমূলক বক্তব্য দিতে পারেন কি না জানতে চাইলে তিনি দাবি করেন এসবে আচরণবিধি লঙ্ঘন হয়নি।

এ বিষয়ে জানতে পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এবং চাটমোহর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সঙ্গে মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১০

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১১

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১২

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৩

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৪

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৫

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৬

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৭

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৮

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৯

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

২০
X