ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

সুগন্ধায় তেলবাহী জাহাজে ফের বিস্ফোরণ, দগ্ধ ১৪

সুগন্ধা নদীতে তেলভর্তি 'সাগর নন্দিনী-২' জাহাজে আগুন। ছবি : সংগৃহীত
সুগন্ধা নদীতে তেলভর্তি 'সাগর নন্দিনী-২' জাহাজে আগুন। ছবি : সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধায় জ্বালানি তেল বহনকারী ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনার দুদিন পর জাহাজটি আবারও বিস্ফোরিত হয়েছে। এতে আহত ও দগ্ধ হয়েছেন ১৪ জন। তার মধ্যে ১০ জন পুলিশ সদস্য।

সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে রাজাপুর গ্রামের কাছে থাকা জাহাজটিতে সন্ধ্যা ৬টায় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিখোঁজদের উদ্ধার অভিযান শেষে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাজটিতে ফের বিস্ফোরণ হলে আগুন ধরে যায়।

বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল, ঝালকাঠি, কাউখালী ও নলছিটির চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গেছে।

ঝালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে ১১ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে এবং তিনজনকে বরিশালে স্থানান্তর করা হয়েছে। এর আগে বিকেলে কোস্টগার্ড ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ যৌথ অভিযানে নিখোঁজ জাহাজের চালক সরোয়ার হোসেন, জাহাজের মাস্টার রুহুল আমিন খান ও সুপারভাইজার মাকসুদুল আলম বিল্লালের লাশ উদ্ধার করা হয়।

এদিকে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিদর্শন করেছে।

গত শনিবার দুপুর পৌনে ২টার দিকে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ‘ওটি সাগর নন্দিনী-২’ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় জাহাজের পেছনের তিনতলা বিশিষ্ট চালকের কক্ষ ও কেবিনের অংশ উড়ে গিয়ে পানিতে নিমজ্জিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X