কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

আমেরিকা ইউরোপে কমেছে পোশাক রপ্তানি

ইপিবির পরিসংখ্যান
বাংলাদেশের অর্থনীতির জন্য তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ। ছবি: বিবিসি বাংলা
বাংলাদেশের অর্থনীতির জন্য তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ। ছবি: বিবিসি বাংলা

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে আগের অর্থবছর ২০২২-২৩ সালের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি অর্থবছর ইউরোপ, আমেরিকা ও কানাডার বাজারে তৈরি পোশাকের রপ্তানি কমেছে। গতকাল শুক্রবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ইউরোপের বাজারে ১ দশমিক ২৪ শতাংশ, আমেরিকায় ৫ দশমিক ৬৯ এবং কানাডায় ৪ দশমকি ১৬ শতাংশ হ্রাস পেয়েছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ইইউর বাজারে ১১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।

এর মধ্যে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পোল্যান্ডে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৫৬ শতাংশ, ২ দশমিক ১৫, ৯ দশমিক ১১ এবং ১৯ দশমিক ১৪ শতাংশ।

ওই সময়ে ইতালিতে পোশাক রপ্তানি ৩ দশমিক ৮৯ শতাংশ কমেছে। এ ছাড়া অঞ্চলটিতে আগের অর্থবছরের (২০২২-২৩) একই সময়ের তুলনায় ১ দশমিক ২৪ শতাংশ কম। এমনকি জার্মানিতে উল্লিখিত সময়ের তুলনায় ১৭ দশমিক শূন্য ৫ শতাংশ হ্রাস পেয়ে রপ্তানি হয়েছে ২ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের পোশাক।

বিজিএমইএ জানিয়েছে, ২০২৩-২৪ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র ও কানাডায় আমাদের পোশাক রপ্তানি যথাক্রমে ৪ দশমিক শূন্য ৩ বিলিয়ন এবং ৭৪১ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বছরওয়ারি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬৯ শতাংশ ও ৪ দশমিক ১৬ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে যুক্তরাজ্যে রপ্তানি ১৩ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধিসহ ২ দশমিক ৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ১২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৪ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি ৯ দশমকি ৯৮ শতাংশ, ২৪ দশমিক ৬৭ শতাংশ এবং ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ভারতে পোশাক রপ্তানি ১৭ দশমিক ২৭ শতাংশ কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১০

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১১

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১২

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৩

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৪

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৫

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৬

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৭

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৮

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৯

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

২০
X