আতিকুর রহমান, কুমিল্লা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ
সিটি নির্বাচন

কুমিল্লায় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে দ্বারে-দ্বারে

শুধু মেয়র পদে ভোট
কুমিল্লায় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে দ্বারে-দ্বারে

কুমিল্লা সিটি উপনির্বাচনে প্রতীক পাওয়ার পর দিনই প্রচারে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। জানান, নির্বাচিত হলে এলাকার জন্য কী কী করবেন। গতকাল শনিবার সকালে সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু (ঘড়ি প্রতীক) নগরীর রাজগঞ্জ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে কান্দিরপাড়, চকবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা (বাস প্রতীক) নগরীর রেসকোর্স এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

গণসংযোগকালে মনিরুল হক সাক্কু বলেন, ‘ভালো-খারাপ মানুষ বিবেচনা করবে। আমি মানুষের জন্য কাজ করলে, মানুষ আমাকে ভোট দেবে। না করলে দেবে না। আমি চাই সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনে যিনিই মেয়র হোন, আমার কোনো আপত্তি থাকবে না। আমি নগরবাসীর পরীক্ষিত সেবক, তারা আমাকেই ভোট দেবে।’

আরেক প্রার্থী তাহসিন বাহার সূচনা বলেন, ‘আমার বাবা আ ক ম বাহাউদ্দিন বাহার এ এলাকার চারবারের সংসদ সদস্য। তিনি এ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আমিও বাবার সঙ্গে সব এলাকায় বিচরণ করেছি। এলাকার সব মানুষ আমার পরিচিত। আমি যেখানেই গণসংযোগে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি।’

এদিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর সিডিপ্যাথ হসপিটাল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে কান্দিরপাড়, রাজগঞ্জ ও চকবাজার এলাকায় যান তিনি। এ সময় কায়সার বলেন, ‘আমার প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চায়। বিগত সময়ে সিটির সাইনবোর্ড নামে শুধু পরিবর্তন হয়েছে। যারা দায়িত্বে ছিলেন তারা সিটিতে কাজ বেচা-বিক্রির হাট বসিয়েছেন, কোনো উন্নয়ন করেননি।’

অন্যদিকে আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম ঢাকায় অবস্থান করায় গতকাল কোনো গণসংযোগে অংশ নিতে পারেননি।

কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ শুধু মেয়র পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে তৎকালীন মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে পরাজিত করে নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ডিসেম্বরে মেয়র রিফাতের মৃত্যুতে পদটি আবার শূন্য হয়। সে অনুযায়ী মেয়র পদে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X