কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০১:৫৬ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

চার মাস বয়সেই কোটিপতি!

চার মাস বয়সেই কোটিপতি!

বয়স মাত্র চার মাস। আর এই বয়সেই বনে গেছে কোটিপতি। অবাক লাগলেও ঘটনা সত্যি। এক রত্তি নাতিকে প্রায় ৩ কোটি ডলারের শেয়ার উপহার দিয়েছেন ভারতীয় ধনকুবের ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর নারায়ণ মূর্তি। বাংলাদেশি মুদ্রায় যার অর্থমূল্য ৩৩০ কোটি টাকা। সোমবার ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

নারায়ণ মূর্তি টেক জায়েন্ট ইনফোসিসের প্রতিষ্ঠাতা। তার স্ত্রীর নাম সুধা মূর্তি। তাদের ঘরে রোহান ও অক্ষতা নামে দুই সন্তান রয়েছে। ২০০৯ সালে অক্ষতা মূর্তি বিয়ে করেন ঋষি সুনাককে। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুনাক।

অন্যদিকে রোহানের স্ত্রীর নাম অপর্ণা। ২০২৩ সালের নভেম্বরে তাদের ঘরে একটি পুত্রসন্তান আসে। এই নাতিকেই তিন কোটি ডলারের শেয়ার দিয়েছেন নারায়ণ মূর্তি। এ ছাড়া নারায়ণের আরও দুই নাতনি রয়েছে। তারা সুনাক-অক্ষতার দুই মেয়ে কৃষ্ণা ও আনুশকা।

সম্প্রতি ইনফোসিসের তথ্যে দেখা যায়, রোহানের ছেলে একাগ্র মূর্তির নামে ইনফোসিসের দেড় লাখ শেয়ার রয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য প্রায় তিন কোটি মার্কিন ডলার। বর্তমানে ইনফোসিসের বাজার মূল্য ৮১ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এটি বিশ্বের ২০৬তম ধনী কোম্পানি।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, নারায়ণ মূর্তি প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের মালিক। তিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি। তার মেয়ে অক্ষতার নামে ইনফোসিসের মোট পরিশোধিত মূলধনের এক দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে। গত বছরের সানডে টাইমসের ধনী ব্যক্তিদের তালিকা অনুসারে, সুনাক ও তার স্ত্রীর সম্পদের বাজারমূল্য প্রায় ৫২৯ মিলিয়ন ডলার।

এ ছাড়া ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি সম্প্রতি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য (এমপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছর সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণে ভূষিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X