মহিউদ্দীন মাহি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৩:১০ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১১:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ
কনসার্ট

ঢাকায় আতিফ জোয়ার

ঢাকায় আতিফ জোয়ার

পাকিস্তানের গ্লোবাল সংগীত তারকা আতিফ আসলাম। বলিউড ইন্ডাস্ট্রিতে গান গেয়ে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। গানপ্রেমীদের সেই ভালোবাসা পুঁজি করেই এখন বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে বেড়ান তিনি। দীর্ঘ ১১ বছর পর আবারও এলেন বাংলাদেশে। গাইলেন নিজের জনপ্রিয় কিছু গান। জয় করে গেলেন রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে আগত হাজারো শ্রোতার হৃদয়।

গতকাল শুক্রবার দুপুর থেকে কনসার্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা। তীব্র গরমের মধ্যে নিয়ম মেনে সারিবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করেন শ্রোতারা।

শুরুতেই দেশীয় ব্যান্ড কাকতাল ওঠে মঞ্চে। তখনো মাঠ ছিল ফাঁকা। সুরের মূর্ছনায় নেমে আসে সন্ধ্যা। আকাশ হয়ে ওঠে মেঘলা। প্রকৃতিতে বইতে শুরু করে বৈশাখী হাওয়া। ঠিক সেই ক্ষণেই মঞ্চে ওঠেন সংগীতশিল্পী আহমেদ সানি। গাইতে শুরু করেন তার শ্রোতাপ্রিয় গান ‘আমরা হয়তো’। এরপর একে একে নিজের জনপ্রিয় তিনটি গান করেন। তিনি নামার পর মঞ্চ মাতিয়ে যায় ব্যান্ড কার্নিভাল।

ছিল কিছু বিচ্ছিন্ন ঘটনাও। সন্ধ্যার পর অনেকে প্রবেশ গেট ভেঙে ঢুকে পড়েন, এমন অভিযোগ পাওয়া যায়। এরপর আগত শ্রোতাদের অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসেন আতিফ আসলাম। ততক্ষণে মাঠের শ্রোতাদের মধ্যে শুরু হয়ে যায় উৎসব। যে যার মতো করে উচ্চ স্বরে বলতে থাকেন—আতিফ... আতিফ...।

ভক্তের উন্মাদনায় সাড়া দেন আতিফও। তবে স্টেজে উঠেই আতিফ কিছু না বলেই একের পর এক নিজের জনপ্রিয় গানগুলো গাইতে শুরু করেন।

তার গান যেন আগত সবারই ঠোঁটস্থ। তাই তো দেশ ও ভাষা ভুলে উপস্থিত সবাই গলা মেলাতে থাকে এই গায়কের গানে। আতিফের মুখ থেকে গান কেড়ে নিজেদের মতো করে গাইতে থাকেন শ্রোতারা। সেই গান শোনা গেছে স্টেডিয়ামের বাইরে থেকেও।

একে একে ‘দিল দিয়া গালনা’, ‘তেরা হোনে লাগাউ’, ‘মে তেনু সামঝাউ’র মতো সব গান উপহার দিতে থাকেন আতিফ। এ গানগুলো হৃদয় ছুঁয়ে গেছে শ্রোতাদের। তাই তো কনসার্ট শেষ হওয়ার পরও স্টেজের সামনে থেকে অনুরোধ ভেসে আসে—আতিফ... ওয়ানস মোর... ওয়ানস মোর...। তবে এবার আর ভক্তদের আহ্বানে সাড়া দেননি আতিফ। কনসার্ট দীর্ঘ না করে বিদায় নেন এই শিল্পী। তবে যাওয়ার আগে ঢাকায় শিল্পী তার জনপ্রিয়তার এমন জোয়ার দেখে প্রতিশ্রুতি দিয়ে যান—সুযোগ পেলেই বাংলাদেশে আসবেন তিনি।

২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখলেন জনপ্রিয় এই শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X