বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৩:০৬ এএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৭:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

চুরির টাকায় প্রেমিকাকে ফোন উপহার

হয়নি শেষ রক্ষা
চুরির টাকায় প্রেমিকাকে ফোন উপহার

রাজধানীর ওয়ারী থানার অভয়দাস লেন এলাকার একটি বাড়ি থেকে ৩৩ ভরি স্বর্ণালংকার ও ডলার চুরি করে মোবারক ওরফে মগা ও তার সহযোগীরা। পরে স্বর্ণালংকার বিক্রি করে পুরান ঢাকার তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী শেখ ফরিদের কাছে। সেই টাকায় মোবারক তার বান্ধবীকে কিনে দেয় দামি মোবাইল ফোন, বন্ধুদের নিয়ে যায় কক্সবাজারে। সেখানে মাদকের ধোঁয়ায় ওড়ায় সেই টাকা। তবে শেষ রক্ষা হয়নি। একে একে গ্রেপ্তার করা হয় চোর চক্রের চার সদস্য ও চোরাই স্বর্ণ কেনা ব্যবসায়ীকে। এ ছাড়া ধানমন্ডি এলাকায় চুরির ঘটনা তদন্তে নেমে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।

ডিবি বলছে, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় সিঁদেল চুরির ঘটনা তদন্তের অভিযানে ৬১ ভরি স্বর্ণ এবং প্রায় ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করা করা হয়। ডিএমপির ১০টি বিভাগ তাদের বিভিন্ন সময় গ্রেপ্তার করে।

ওয়ারী ও রমনার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো মোবারক ওরফে মগা, রাকিব মিয়া, শেখ ফরিদ, মো. ডালিম ও সাদ্দাম হোসেন বনি। অন্য অভিযানে গ্রেপ্তার হয়েছে গিয়াস উদ্দিন নামে একজন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান। তিনি বলেন, ওয়ারী থানার অভয়দাস লেনের একটি বাসায় বেডরুমের গ্রিল কেটে ৩৩ ভরি স্বর্ণালংকার ও ৩০০ ডলার চুরির ঘটনায় করা মামলার তদন্তে নেমে চোর চক্রের মূল পরিকল্পনাকারী মোবারক ওরফে মগাকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাকিব মিয়াকে ৪০ হাজার টাকাসহ নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

আদালতে আসামিরা জানায়, চোরাই করা স্বর্ণ মোবারক ও রাকিব স্বর্ণ ব্যবসায়ী শেখ ফরিদের কাছে ৫ লাখ ৬৭ হাজার টাকায় বিক্রি করে।

অতিরিক্ত কমিশনার হারুন আরও বলেন, শেখ ফরিদ দীর্ঘদিন ধরে চোরাই স্বর্ণ কেনা-বেচা করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে ফরিদ জানান, যাত্রাবাড়ীর কাজলায় তার বাসায় গলিত ২০ ভরি ওজনের স্বর্ণের পাত রয়েছে। পরে সেটি উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার ১১ নম্বর রোড এলাকার বাসায় আলমারির ড্রয়ার ভেঙে ৪১ ভরি স্বর্ণ ও ৩৭ লাখ টাকা চুরি করা হয়। এ ঘটনার মামলায় কিশোরগঞ্জ থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যে গিয়াসের বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ৪১ ভরি স্বর্ণালংকার ও ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

১১

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১২

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

১৩

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১৪

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১৫

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১৬

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৭

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১৮

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৯

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

২০
X