কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

কর্মীদের দেরির জন্য জরিমানা চালু করে ফাঁসলেন বস

কর্মীদের দেরির জন্য জরিমানা চালু করে ফাঁসলেন বস

প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে ও সময়ানুবর্তিতাকে উৎসাহিত করতে সাড়ে ৯টার মধ্যে অফিসে ঢুকতে নির্দেশনা দেন বস। দেরি করলে ২০০ রুপি জরিমানার বিধি জারি করেন। তবে সপ্তাহ শেষে নতুন নীতি অনুযায়ী সেই বসকেই ১ হাজার রুপি গুনতে হয়েছে। ঘটনাটি তিনি নিজে মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশ করতেই ভাইরাল হয়।

ভারতের মুম্বাইয়ের ইভোর বিউটি নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা কুশাল শাহ সম্প্রতি ওই নীতি চালু করেছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই বিরূপ মন্তব্য করেছেন।

পরে কুশাল ওই পোস্টের মন্তব্যে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি লেখেন, এ পোস্টের মাধ্যমে আমি যা বোঝাতে চেয়েছি, ফল তার উল্টো হয়েছে। আমি বোঝাতে চেয়েছি যে যখন কোনো বস তার কর্মীদের জন্য কোনো নীতি চালু করেন, তাহলে তাকেই প্রথমে সেই নীতি অনুসরণ করতে হবে।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, এই সংগৃহীত অর্থ কর্মীদের কার্যক্রম ও কল্যাণে ব্যয় করা হবে। আমি এ প্রতিক্রিয়ার প্রশংসা করি এবং আশা করি আমার উদ্দেশ্য পরিষ্কার করতে পেরেছি। সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

ইংল্যান্ডের দারুণ শুরু

১১

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৪

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৫

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৭

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৮

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৯

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

২০
X