কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৫ এএম
প্রিন্ট সংস্করণ
টিপস

কাপড়ে ছত্রাকের দাগ তুলতে

কাপড়ে ছত্রাকের দাগ তুলতে

বর্ষার দিনে কাপড়ের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ সাদা দাগ পড়ে। এ থেকে গন্ধও বের হয়। কারণ বর্ষাকালে প্রায় সব পোশাকেই ছত্রাকের আনাগোনা থাকে। তবে ঘরোয়া উপাদানেই এ সমস্যা দূর করা যায়।

লেবু ও লবণ

ছত্রাকের দাগ তুলতে দারুণ কাজ করে এ দুই কিচেন সামগ্রী। লেবু কেটে তাতে সামান্য লবণ দিন। এরপর ছত্রাক পড়া জায়গায় ঘষে নিন। কেচে রোদে শুকিয়ে ফেলুন।

ভিনেগার ও বেকিং সোডা

পোশাকের যে অংশে ছত্রাকের দাগ আছে সেখানটা আগে ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নিন। বালতিতে পরিমাণমতো পানি ও তাতে ভিনেগার ও সামান্য বেকিং সোডা নিন। এই মিশ্রণে ফাঙ্গাস পড়া কাপড় ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর তুলে নিয়ে সাবান দিয়ে কেচে নিন। রোদে শুকিয়ে তুলে রাখুন।

সাদা কাপড়

সাদা পোশাকে ছত্রাক বসলে তা সহজে যেতে চায় না। তিন ভাগ পানিতে এক ভাগ ব্লিচ মিশিয়ে পোশাকের কালো ছোপগুলোর ওপর মাখিয়ে রেখে দিন। ব্লিচ ব্যবহারে কাপড় খারাপ হয়ে যায় অনেক সময়। তাই পরিমাণটা মাপমতো যেন হয়।

সিল্কের কাপড়

সিল্কের কাপড়ে দাগ তোলা ঝক্কির কাজ। কারণ এটি সাধারণ পানিতে ধোয়া যায় না। এ ক্ষেত্রে হাইড্রোজেন পার-অক্সাইড লাগবে। ব্রাশে হাইড্রোজেন পার-অক্সাইড লাগিয়ে তা আক্রান্ত স্থানে ঘষে নিন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। দাগ গাঢ় হলে ড্রাই ক্লিন করতে হবে।

বর্ষাকালে খোলামেলা জায়গায় পোশাক রাখতে হয়। কাচা পোশাক ঠিকমতো ভাঁজ করে এমন জায়গায় রাখুন, যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। বদ্ধ কাঠের আলমারিতে রাখলে ফাঙ্গাসের সমস্যা দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১০

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১১

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৪

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৫

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৬

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৭

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৮

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৯

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

২০
X