কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:১২ এএম
প্রিন্ট সংস্করণ

টবে যাতে ধরে লেবু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

l টবে ফল গাছ লাগাতে বীজের চারা ব্যবহার না করাই ভালো। লাগাতে হবে কলম চারা। এতে ফল ধরবে দ্রুত।

l লেবুর জন্য কমপক্ষে ১৪ ইঞ্চি আকারের টব বা কনটেইনার নিন। টব আরও বড় হলে ভালো। বড় টবে শিকড় ছড়ানোর সুযোগ বেশি থাকে এবং লেবুও বেশি ধরে। চাইলে মাঝারি আকারের হাফ-ড্রামও বেছে নিতে পারেন। তবে যেটাই ব্যবহার করেন না কেন, তাতে পানি যাওয়ার ছিদ্র যেন থাকে।

l ৪০ শতাংশ মাটি, ৪০ শতাংশ কোকোপিট ও ২০ শতাংশ জৈব সার মিশিয়ে তৈরি করুন টবের মাটি। পরিমাণমতো হাড়ের গুঁড়ো আগেই মিশিয়ে দিন।

l যে কোনো ফুল বা ফল গাছের জন্য ৬-৮ ঘণ্টা রোদ লাগবেই। তাই টব এমন স্থানে রাখবেন যেখানে সরাসরি রোদ পড়ে। ছাদে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়।

l গরমের সময় মাটির অবস্থা বুঝে দিনে একবার পানি দিন। শীতের সময় কয়েক দিন পরপর মাটি শুকিয়ে এলে পানি দেবেন। অতিরিক্ত পানি দেবেন না বা মাটি স্যাঁতসেঁতে থাকলেও পানি দেবেন না।

l মাসে একবার গোড়ার মাটি সরিয়ে একমুঠ করে জৈব সার দেবেন। এ ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন।

l মাসে একবার এক লিটার পানিতে এক চা চামচ এপসম সল্ট মিশিয়ে স্প্রে করে দিলে গাছ সুস্থ থাকবে।

l কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে ১৫ দিনে একবার দিতে পারেন গাছের গোড়ায়। এতে গাছ ম্যাগনেশিয়াম পাবে।

l পোকার উপদ্রব থাকলে ১ লিটার পানিতে ১০ মিলিলিটার নিমের তেল মিশিয়ে স্প্রে করুন পাতায়।

l সার দিতে চাইলে এক লিটার পানিতে এক চা চামচ ইউরিয়া মিশিয়ে টবের কোনায় দিয়ে দিতে পারেন। তবে এটি মাসে একবার দিলেই যথেষ্ট। ইউরিয়ার ব্যবহারে পাতা বড় ও সবুজ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X