তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

চিন্তাও করিনি ইতিহাসের নায়িকা হবো

চিন্তাও করিনি ইতিহাসের নায়িকা হবো

চিত্রনায়িকা রত্না কবির সুইটি। একটি সিনেমা দিয়েই নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেন দর্শকমহলে। জানান দেন ঢাকাই সিনেমায় তিনি এসেছেন দীর্ঘ সময়ের জন্য। সেই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্প নিয়ে সম্প্রতি তিনি কথা বলেছেন তারাবেলা অনুষ্ঠানে। রত্না অভিনীত ‘ইতিহাস’ সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

শুরুতেই এ নায়িকা বলেন, ‘আমি চিন্তাও করিনি ইতিহাসের নায়িকা হবো। কারণ সেখানে মৌসুমী আপু আগে থেকেই কনফার্ম ছিলেন। এ ছাড়া এরই মধ্যে আমি নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলাম। সেখানে মৌসুমী আপু তখন সুপারস্টার। তিনি যেহেতু আগে থেকেই আছেন, তাহলে অবশ্যই আমাকে সহশিল্পী হিসেবে নেওয়া হবে; কিন্তু আমি তো এমন চরিত্র করব না; কিন্তু তখন কাজী হায়াৎ কাকা নায়িকা খুঁজছেন। এরপর একদিন তিনি আমাকে কল দিয়ে ইতিহাস সিনেমার কথা বললেন। তখন আমি তাকে সিনেমাটি না করার বিষয়ে অনীহার কথা জানাই। তখন তিনি আমাকে বলেন সিনেমায় মৌসুমী আছে ঠিকই কিন্তু তিনি নায়িকা নন। তার কোনো নায়ক নেই। এরপর আমি গল্পটা দেখি। তারপরই কাজটি করার সিদ্ধান্ত নিই। বাকিটা ইতিহাস।’

এ সময় মারুফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন রত্না। তিনি বলেন, ‘ইতিহাস মারুফের প্রথম সিনেমা; কিন্তু এখনো মনে আছে শুটিংয়ের প্রথম দিন থেকে তার অভিনয় আমাদের সবাইকে মুগ্ধ করে। বুঝতেই পারিনি যে এটা আসলে তার প্রথম সিনেমা। এর কারণ তার রক্তে অভিনয়। অভিনয়ের পরিবার থেকেই তিনি এসেছেন। তাই কাজটি করে আমি নিজেকে বেশ ভাগ্যবান মনে করি।’

এ সিনেমাটি মুক্তির পর সারা দেশে ব্যাপক প্রশংসিত হয়। ব্যবসার দিক থেকেও বেশ কিছু রেকর্ড তৈরি করে। তাই তো রত্না ইতিহাস সিনেমাকে তার ক্যারিয়ারের সেরা সিনেমার মধ্যে একটি মনে করেন। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে আমি অসংখ্য সিনেমায় অভিনয় করেছি। কিন্তু আমি এই একটি সিনেমা দিয়ে যে জনপ্রিয়তা অর্জন করেছি, তা সব সিনেমা দিয়েও হয়নি। তাই এটি আমার কাছে স্পেশাল।’

কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান রত্না। এরপর তিনি নির্মাতাদের পছন্দের তালিকায় চলে যান। তারপর একে একে তিনি অভিনয় করেন ‘ধোঁকা’, ‘মরণ নিয়ে খেলা’, ‘নষ্ট’, ‘পড়ে না চোখের পলক’, ‘সন্তান আমার অহংকার’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘সন্তানের মতো সন্তান’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায়। তবে এখন আর তাকে সেভাবে অভিনয়ে দেখা যায় না। ব্যস্ত আছেন পরিবার নিয়ে। এ ছাড়া সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি কার্যকরী পরিষদ পদে নারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X