সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা
সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি তিনটি বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন করা বিদ্যালয়গুলো হলো— সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবস্থিত গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থী উপস্থিতি এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X