তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

আলিয়ার আনুষ্ঠানিক ঘোষণা

আলিয়ার আনুষ্ঠানিক ঘোষণা

বলিউডের গ্লোবাল স্টার আলিয়া ভাট। কাজ করছেন বলিউড থেকে হলিউডে। সিনেমা নির্বাচনে তিনি বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন বারবার। সেই জায়গা থেকে আরও একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন। শিরোনাম ‘আলফা’। এখানে প্রথমবারের মতো তাকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

গত বছরই জানা গিয়েছিল, যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এ অভিনয় করবেন আলিয়া ভাট। তবে সে সময় সিনেমার নামসহ কোনো কিছুই ঘোষণা করা হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণার পাশাপাশি এর শুটিং শুরুর বিষয়েও জানানো হয়েছে।

যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ সিনেমায় এর আগে অভিনয় করেছেন শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক রোশানের মতো তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন আলিয়া। এ ছাড়া ‘আলফা’ হতে যাচ্ছে এ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নারী গোয়েন্দাকেন্দ্রিক সিনেমা। আসছে জুলাইয়ের ১৫ তারিখ মুম্বাইতে শুরু হবে সিনেমার শুটিং।

এর আগে গতকাল শুক্রবার আলিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মোশন ভিডিও প্রকাশের মাধ্যমে সিনেমার আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন। ভিডিওতে আলিয়াকে বলতে শোনা যায়, ‘গ্রিক অ্যালফাবেটের সব থেকে প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই। ভালো করে দেখলে বুঝবেন, সব শহরেই একটা জঙ্গল রয়েছে, যেখানে আলফার রাজত্ব চলে। সবার আগে, সব থেকে প্রখর, সব থেকে বীর।’

সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। এ ছাড়া থাকবেন অনিল কাপুর। এটি পরিচালনা করবেন শিব রাওয়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X