তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

দর্শনার বাজিমাত

দর্শনার বাজিমাত
দর্শনার বাজিমাত

কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ওটিটি কিংবা মিউজিক ভিডিও সব প্ল্যাটফর্মেই দেখা মিলেছে তার। টালিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এই সুন্দরী। বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন দর্শনা। শাকিবের নায়িকা হিসেবে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘ওমর’ সিনেমায় আইটেম গানে নিজেকে মেলে ধরেছিলেন এই টালি সুন্দরী।

এবার প্রথমবারের মতো বাংলাদেশের নাটকে দেখা মিলল দর্শনার। ঈদুল আজহার আগে ‘ইতিবৃত্ত’ নামে নাটকটিতে অভিনয় করেছিলেন তিনি। অবশেষে সেই নাটকটি ইউটিউবে মুক্ত হয়েছে। এতে দর্শনার অভিনয়ের প্রশংসায় মেতেছেন দর্শক। তার সহশিল্পী হিসেবে রয়েছেন সময়ের আলোচিত নাম ইয়াশ রোহান।

এই নাটকে দর্শনাকে কাস্ট করার চিন্তা কীভাবে এলো—এমন প্রশ্নের জবাবে নির্মাতা রাফাত মজুমদার রিংকু কালবেলাকে বলেন, আমি আসলে একজন শিল্পী খুঁজছিলাম। এই চরিত্রটি করার জন্য। খুঁজতে খুঁজতে ওপার বাংলার দর্শনার নাম মাথায় আসে। ওখানে আমার বন্ধু রয়েছে। মূলত প্রথমে তার মাধ্যমে যোগাযোগ করি। কথা বলার পর আমি তাকে স্ক্রিপ্ট পাঠাই। রাতেই ফোন করে তিনি (দর্শনা) কাজটি করতে রাজি হয়ে যান। সেটি আরও আগের কথা। আমি কাজের বাকি প্রস্তুতি আগেই সেরে ফেলেছিলাম। পরে ঢাকায় দর্শনা একটি কাজে আসেন। তখন শুটিং করি আমরা।

তিনি আরও বলেন, বাংলা নাটক দর্শনার আগে থেকেই পছন্দ। নিজের অভিনীত প্রথম নাটক দেখেও দারুণ খুশি সে। কাজ দেখে আমাকে ফোন দিয়েছিল। ওর স্বামীও (অভিনেতা সৌরভ দাস) ফোন দিয়েছিলেন। তিনিও বেশ প্রশংসা করেছেন।

নাটকটির দর্শকপ্রিয়তা নিয়ে রিংকু বলেন, ‘ইতিবৃত্ত’র গল্পটি মানুষের মন ছুঁয়ে গেছে। গল্পটি একজন মাদকাসক্ত ছেলেকে নিয়ে। মাদকাসক্তদের খারাপ চোখে দেখায় তারা সমাজের পাশাপাশি পারিবারিকভাবেও সাপোর্ট পায় না। পরিবারের সদস্যরা নেতিবাচক চোখে দেখে। অথচ পরিবার কিন্তু পারে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। সেটি খুব একটা দেখা যায় না। একজন মাদকাসক্তেরও সুন্দর জীবনের ফেরার অধিকার রয়েছে। সেটি সমাজ ও পরিবার সবার দায়িত্ব। সবমিলে গল্পটি দর্শক গ্রহণ করেছেন।

এদিকে বাংলাদেশের নাটকে অভিনয়ের পর দর্শক রেসপন্স দেখে মুগ্ধ দর্শনা। ছোটবেলায় থিয়েটার করেছেন তিনি। পরে অবশ্য নিয়মিত হননি। তবে এই কাজের পর কলকাতার মঞ্চেও অভিনয়ের আগ্রহ বেড়েছে তার। শুধু সিনেমা কিংবা ওটিটি না, অভিনেত্রী চান যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে। অভিনয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরা যায় এমন কাজই করতে চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১০

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১১

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৩

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৫

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৮

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৯

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

২০
X