বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

লাস্যময়ী রূপে দর্শনা

দর্শনা বণিক I ছবি: সংগৃহীত
দর্শনা বণিক I ছবি: সংগৃহীত

মুক্তি প্রতীক্ষায় ভারতীয় বাংলা সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’। সদ্য মুক্তি পেয়েছে ছবির প্রমোশনাল মিউজিক ভিডিও, আর তাতেই যেন আগুন ধরেছে দর্শকদের মনজুড়ে। জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর রিমেক সংস্করণে একেবারে নতুন, লাস্যময়ী এবং গ্ল্যামারাস রূপে হাজির হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। তার চোখের চাহনি, মায়াবী নাচের ভঙ্গি আর রেট্রো সাজসজ্জা যেন একসঙ্গে ফিরিয়ে এনেছে বাংলা সিনেমার স্বর্ণযুগের ছোঁয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মূল গানে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি লতা মুঙ্গেশকর ও কিশোর কুমার। এবার নতুন সংস্করণে গেয়েছেন সৌম্য ঋত ও নবাগতা শ্রুতি, সংগীতায়োজন করেছেন রাহুল সরকার। ভিডিওটিতে দর্শনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য, আর বিশেষ উপস্থিতিতে আছেন ছবির দুই প্রধান তারকা রুদ্রনীল ঘোষ ও সৌরভ দাস—যাদের উপস্থিতি মিউজিক ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন, পায়েল সরকার, রাহুল ব্যানার্জি, অনুরাধা মুখার্জিসহ অনেকে।

গানটির পরিচালনায় ছিলেন আর চট্টোপাধ্যায় ও হিমালয় দেবনাথ, কোরিওগ্রাফিতে বিক্রম।

আর পুরো সৃজনশীল বিষয়ের তত্ত্বাবধানে ছিলেন ছবির পরিচালক জয়ব্রত দাস, যিনি জানিয়েছেন, ‘এটি বাংলা সিনেমার স্বর্ণযুগকে আধুনিক দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপনের এক প্রচেষ্টা।’

উল্লেখ্য, এই ছবির ট্রেলার লঞ্চ করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ট্রেলার দেখে টালিপাড়ার বহু তারকারাই জানিয়েছেন, ট্রেলারের ভিজ্যুয়াল টোন এবং গল্পের ধরণ একেবারেই আলাদা ও সাহসী। সত্তরের দশকের ক্যাবারে সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই মিউজিক ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তবে এখানেই শেষ নয়, জানা যায়, ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বেশ কয়েকটি দৃশ্য বাদ দিতে বলা হয়েছিল। বিতর্ক পেরিয়ে অবশেষে সব সংশোধনের পরই মুক্তির ছাড়পত্র পেয়েছে এই সিনেমা।

রক্তাক্ত রহস্য, আবেগ, আর রেট্রো গ্ল্যামারে মোড়া ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার (১৪ নভেম্বর)। এখন দেখার পালা বড় পর্দায় এই সাহসী গল্প কতটা নাড়িয়ে দিতে পারে ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X