বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

কোথায় হারালেন সৌরভ-দর্শনা?

সৌরভ ও দর্শনা I ছবি: সংগৃহীত
সৌরভ ও দর্শনা I ছবি: সংগৃহীত

তাদের বিয়ের বয়স প্রায় দুই বছরের কাছাকাছি। কিন্তু সময়ের সঙ্গে একে অপরের প্রতি ভালোবাসা কমার বদলে যেন আরও গাঢ় হয়েছে। ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার বাইরে—হাসি, চোখের ভাষা আর নীরব যত্নে স্পষ্ট তাদের সম্পর্কের উষ্ণতা। সোশ্যাল মিডিয়ায় একঝলক, কিংবা বাস্তবে এক ফ্রেম—যেখানেই চোখ পড়ে, বোঝা যায় টালিপাড়ার সবচেয়ে ‘লাভি ডাভি ডুয়ো’ কারা। হ্যাঁ, কথা হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিকের, যাদের প্রেম আজও আলোচনার কেন্দ্রে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর চার হাত এক হয়েছিল তাদের। কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাদের বিয়ের আসর। আর সামনেই সেই দিন আসন্ন। সৌরভ-দর্শনার বিয়ের দ্বিতীয় বার্ষিকী। তার আগে শহর থেকে অনেক দূরে একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে উড়ে গেলেন তারা। ইন্দোনেশিয়াতে এবারের বিবাহবার্ষিকীটা কাটাবেন সৌরভ-দর্শনা।

এরই মধ্যে নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন তারা। সমুদ্রতটে ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওয়ার্ক, ট্র্যাভেল, সেভ, রিপিট’। অর্থাৎ কাজ, বেড়ানো, সঞ্চয় আর আবার কাজ, এইভাবেই চলে তাদের জীবনটা। কলকাতায় বেশিরভাগ সময়েই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ ও দর্শনা। আর তার ফাঁকে সময় পেলেই চলে যান নিজেদের মতো সময় কাটাতে। এবারেও তার ব্যতিক্রম হলো না। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও একান্তে সময় কাটাতে সৌরভ-দর্শনা উড়ে গেলেন বিদেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X