বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

দর্শনা বণিক I ছবি : সংগৃহীত
দর্শনা বণিক I ছবি : সংগৃহীত

ফেডারেশনের সঙ্গে দীর্ঘ বিরোধ মিটিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে ভারতীয় বাংলা সিনেমা ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’। সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ‘অ্যাডাল্ট সনদ’ নিয়ে মুক্তি পেলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটিতে পায়েল সরকার ও ঋষভ বসু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও, দর্শনা আলোচনায় এসেছেন একটি আইটেম গানের কারণে।

‘চুরি ছাড়া কাজ কি’ শিরোনামের গানটি মূলত ‘তিন মূর্তি’ সিনেমার, যা গেয়েছিলেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমার। সেই ক্ল্যাসিক গানটির রিমেক ভার্সনে পারফর্ম করেছেন দর্শনা। গানে বেশ খোলামেলা পোশাকে দেখা গেছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের এই নায়িকাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ তার গ্ল্যামারের প্রশংসা করলেও, অনেকেই তার ‘আড়ষ্টতা’ ও পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

তবে নেতিবাচক মন্তব্য নিয়ে এখন আর বিচলিত নন দর্শনা। পুরো সিনেমায় তার উপস্থিতি কেবল এই গানটিতেই। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে দর্শনা বলেন, ‘বলিউডে হামেশাই এ রকম গান তৈরি হচ্ছে। এগুলোকে প্রচারধর্মী গান বলে। শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজে তামান্না ভাটিয়ার গানটিও একই গোত্রের। লতা মঙ্গেশকরের গাওয়া পুরোনো গানটি আমার বেশ প্রিয়। এ রকম একটি গানের অংশ হওয়ার সুযোগ আসায় রাজি হয়েছি। বলতে পারেন, এ ধরনের গানে স্বল্পবসনে আমার উপস্থিতি এটাই প্রথম।’

ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির উদাহরণ টেনে দর্শনা প্রশ্ন তোলেন, ‘আমাদের দেশের অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমায় স্বল্পবসনে আইটেম ড্যান্স হয়। বাংলায় হলে সমস্যা কোথায়?’

গানে দর্শনার সঙ্গে পারফর্ম করেছেন রুদ্রনীল ঘোষ, জন ভট্টাচার্য এবং দর্শনার স্বামী সৌরভ দাস। স্বামীর উপস্থিতিতে সাহসী হতে কোনো সমস্যা হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি স্পষ্ট জানান, ‘সিনেমায় আমি কোন দৃশ্যে অভিনয় করব বা কী পোশাক পরব, সেটা বাবা বা সৌরভ ঠিক করে দেয় না। আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে।’

টালিউডে দীর্ঘদিন কাজ করলেও তাকে নায়িকা হিসেবে ভাবা হয় না বলে আক্ষেপ প্রকাশ করেন দর্শনা। তিনি বলেন, ‘বাহ্যিক সৌন্দর্য যদি নায়িকা হওয়ার মাপকাঠি হয়, তাহলে সেটা আমার আছে। অভিনয়টাও বোধহয় খুব খারাপ করি না। সেটেও আমাকে নিয়ে কখনো সমস্যা হয়নি; তাহলে আমার খামতি কোথায়?’

কলকাতায় মূল্যায়িত না হলেও বলিউডে কাজ করছেন দর্শনা। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ এবং বিক্রম ভাটের সিনেমায় মিঠুন চক্রবর্তীর ছেলে নমোশি চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। প্রসঙ্গত, ‘অপারেশন সুন্দরবন’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে দর্শনার। চলতি বছরে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমাতেও জুটি বেঁধেছেন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X