বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টালিউডে শুরু হলো এক নতুন অধ্যায়। জনপ্রিয় দুই তারকা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস মিলে গড়ে তুললেন নিজেদের প্রযোজনা সংস্থা, ‘হোয়াই সো সিরিয়াস’। আর সেই সংস্থার প্রথম উপহার, দুর্গাপূজার আবহে দর্শকদের জন্য তৈরি হলো বিশেষ গান, ‘দুগ্গা মা এসেছে’। শুধু অভিনয় নয়, এবার পরিচালক হিসেবেও নতুন চমক দেখালেন যিশু। আগামী দিনে ক্যামেরার পেছন থেকেও যে তিনি দর্শকদের মন জয় করতে চান, তার আভাস মিলল এই উদ্যোগেই।

তবে প্রযোজনা সংস্থায় কোন তিন নায়িকাদের নিয়ে কাজ করতে চান এই দুই তারকা, এবার সে কথারও জানান দিলেন এই দুই অভিনেতা।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে কোন কোন নায়িকা নিয়ে কাজ করবেন এমন প্রশ্ন করা করা হলে উত্তরে প্রথমেই সৌরভ বলেন, প্রথমেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম বলব। অসাধারণ কাজ করছেন। আর তার পরবর্তী প্রজন্মের কথা যদি বলি তাহলে অঙ্গনা রায়ের কাজ আমার খুব ভালো লাগে। যিশুদাকেও বলেছি সেই কথা। অঙ্গনার আরও ভালো চরিত্র পাওয়া উচিত।

এরপর যিশু যোগ করেন, ‘ আমি দর্শনার কথা বলব। দর্শনা এর মধ্যে একটা প্রোজেক্টের শুটিং করছিল। সেটা এখন কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। সেখানে দর্শনাকে যেভাবে দেখেছি, আমাকে কিছু অংশ দেখিয়েছিল, সেভাবে আগে দেখিনি।’

এ বিষয়ে সৌরভ বলেন, ‘মেট্রো ইন দিনো’ হওয়ার পর আমিও অবশ্যই দর্শনার কথা বলব।’

এদিকে আসন্ন ‘দুগ্গা মা এসেছে’ গানে দেখা যাবে দর্শনা বণিককেই। তার সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস রায় আর রাহুল মজুমদার।

আগামীতে যিশু সৌরভকে নিয়েও কাজ করতে চান ।

এ ছাড়া তাদের প্রযোজনা সংস্থা থেকে নতুন প্রতিভাদের নিয়ে কাজ করার কথা ভাবছেন যিশু। কোনও নির্দিষ্ট গল্পের জন্য অডিশন নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচন করতে পারেন তারা, সেই আভাসও দিয়েছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে এরপর বাংলা ছবি তৈরি করার পরিকল্পনা করছেন যিশু আর সৌরভ। তবে আপাতত এখন তাদের তৈরি গানে মেতে ওঠার পালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X