তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

নীহার আহ্বান

নীহার আহ্বান

ছোট পর্দার জনপ্রিয় নাম অভিনেত্রী নাজনীন নীহা। ইন্ডাস্ট্রিতে তার যাত্রা খুব বেশি সময়ের নয়। অল্প সময়েই তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। নিয়মিত তিনি কাজ করছেন বিজ্ঞাপন ও নাটকে। এই অভিনেত্রীর আজ জন্মদিন। জন্মদিনে দর্শকদের কাছে নীহার আহ্বান। দেশের ভালো নাটকের সঙ্গে থাকার জন্য।

নীহা জানান, এখন তিনি খুব বেছে বেছে নাটক নির্বাচন করছেন। গল্পনির্ভর চরিত্রে অভিনয় করতেই তিনি বেশি স্বাছন্দ্যবোধ করেন তিনি। তাই তো অল্প কাজ করেই ভালো কাজের মাধ্যমে আলোচনায় থাকতে চান তিনি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে নীহার নতুন আরেকটি নাটক। নাম ‘অবুঝ পাখি’। এই নাটকে তিনি এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের অবুঝ পাখি চরিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন রুবেল হাসান। নীহা জানান শিগগির নাটকটি ইউটিউবে প্রচারে আসবে। এদিকে আজ জন্মদিন উপলক্ষে দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন। ‘অবুঝ পাখি’ এবং জন্মদিন প্রসঙ্গে নাজনীন নীহা বলেন, ‘এর আগেও তৌসিফ ভাইয়ের সঙ্গে কাজ করেছি। প্রতিটি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। অবুঝ পাখি-নাটকটির গল্প খুব চমৎকার। এই নাটকটিও দেখার জন্য দর্শকের প্রতি বিশেষ অনুরোধ রইল। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, আমি যেন আরও ভালো ভালো গল্পের নাটক দর্শককে উপহার দিতে পারি।’

এদিকে জাকারিয়া শৌখিনের পরিচালনায় ‘মন দুয়ারি’ নাটকটির কিছু কাজ এখনো বাকি আছে। তাই এই নাটকটি ঠিক কবে নাগাদ প্রচারে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এতে নীহা অভিনয় করেছেন অপূর্বের বিপরীতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১০

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১২

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৩

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৪

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৫

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৬

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৭

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৯

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

২০
X