তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

নাটকের জন্য থাইল্যান্ড যাচ্ছেন হিমি

নাটকের জন্য থাইল্যান্ড যাচ্ছেন হিমি

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বছরজুড়েই ইউটিউব ও টেলিভিশন নাটক নিয়ে ব্যস্ত সময় পার করেন এ অভিনেত্রী। মাঝে মাসের ৩০ দিন শুটিং করলেও এখন একটু বেছে বেছে কাজ করার চেষ্টা করেন এ তারকা। বর্তমানে উত্তরায় নতুন একটি নাটকের শুটিং করছেন তিনি। এরপর ২ আগস্ট থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন।

কালবেলার সঙ্গে আলাপকালে শুরুতেই শুটিং বন্ধ নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। হিমি বলেন, ‘যে কারণে শুটিং বন্ধ ছিল, সে বিষয়টি আমরা সবাই জানি। অনেক তারকাই এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত দিয়েছেন। আমি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছি। চেষ্টা করেছি সবার পাশে থাকার। এর কারণ হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় থেকে শিল্পীরা যে কোনো আন্দোলনে শান্তির পক্ষে ছিলেন। সেই জায়গা থেকে আমিও ছিলাম। এখন আবারও শুটিং শুরু করেছি। তবে হ্যাঁ, ঘরে বসে থাকাটা যে খুব আনন্দের ছিল, তাও কিন্তু নয়। সবকিছুই বন্ধ ছিল। এর মধ্য থেকেই আমি চেষ্টা করেছি পরিচিত সবার খোঁজখবর নেওয়ার।’

এ সময় ছাত্রদের পক্ষে তারকাদের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। বলেন, ‘আমি আগেই বলেছি শিল্পীরা সবসময়ই শান্তির পক্ষে কথা বলেছেন। সেটি স্বাধীনতার আগে থেকেই। কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সুযোগ রয়েছে, যা আগে ছিল না, তাই দেখা যায়নি। এখন দেখা যাচ্ছে। আমি নিজেও এবার অ্যাম্বুলেন্স এবং রক্তের প্রয়োজন হলে বেশ কিছু নম্বর আমার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছি। এটি আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে। কারণ আমি মনে করেছি সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে অনেকেই অনুসরণ করেন। যারা এই মুহূর্তে হয়তো বিপদগ্রস্ত। তাদের যদি আমার এ পোস্টের কারণে কোনো উপকার হয়, সেই জায়গা থেকেই আমি এটুকু চেষ্টা করেছি। তাই শিল্পীদের এবারের উপস্থিতি নয় শুধু, তারা সবসময়ই কথা বলেছেন।’

এরপর নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেন এ অভিনেত্রী, ‘বিরতির পর আমি ২৪ জুলাই শুটিং শুরু করি। যেটির সেট বসেছিল ঢাকার বাইরে। বর্তমানে উত্তরায় শুটিং করছি। পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো, যা দেখে বেশ ভালো লাগছে। এ ছাড়া নাটকের বেশ কিছু কাজ রয়েছে আমার হাতে। তবে আপনারা সবাই জানেন যে আমি এখন একটু বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। ভালো গল্প ছাড়া সেভাবে কাজ করা হচ্ছে না। তাই ব্যস্ততা আগের চেয়ে অনেকটাই কমে গেছে। আগে যেমন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শুটিং করতাম, সেটি এখন আর করছি না।’

এরপর থাইল্যান্ড সফর নিয়ে কথা বলেন হিমি, ‘আমি আগস্টের ২ তারিখ থাইল্যান্ড যাব। সেখানে দুই সপ্তাহের একটু বেশি সময় থাকব। মোট পাঁচটি নাটকের শুটিং করব। ভিন্ন ভিন্ন নির্মাতাদের। এ ছাড়া নাটক ইন্ডাস্ট্রির বড় একটি টিম এরই মধ্যে সেখানে গেছে। পাঁচটি নাটকই হবে তারকানির্ভর। তবে কাজগুলো নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। এটি দর্শকদের জন্য চমক হিসেবে থাকবে। কারণ গল্পগুলো দেশের প্রেক্ষাপট থেকে একটু আলাদা হতে যাচ্ছে। আশা করছি ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারব। সবাই দোয়া করবেন। সবকিছু যেন ভালোভাবে সম্পূর্ণ করে আসতে পারি।’

থাইল্যান্ডে শুটিং হওয়া নাটকগুলো পরিচালনা করবেন দেশের তিনজন পরিচালক। পাঁচ নাটকে হিমির সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর ও ইরফান সাজ্জাদ। এর আগেও নাটকের শুটিংয়ে দেশের বাইরে গিয়েছিলেন এ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X