তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

অনিশ্চয়তায় কোকের গান

অনিশ্চয়তায় কোকের গান

চলতি বছর এপ্রিল থেকে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। সিজনের প্রথম গান ‘তাঁতি’ প্রকাশ পায় এপ্রিলের ১৩ তারিখ। এরপর দ্বিতীয় গান ‘মা লো মা’ প্রকাশ পায় ৩ মে। তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’ প্রকাশ পায় ২৫ মে। এরপর চতুর্থ গান প্রকাশের প্রস্তুতি নিলেও কোক স্টুডিও গানটি এখনো প্রকাশ করতে পারেনি।

এর কারণ হিসেবে কালবেলাকে নাম প্রকাশে অনিচ্ছুক কোক স্টুডিওর এক কর্মকর্তা জানান, চতুর্থ গান অনেক আগেই তৈরি করা হয়েছে। গানটি ঈদুল আজহার আগেই মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এরপর কোক নিয়ে একটি অপপ্রচার শুরু হয়। অনেকেই ক্ষিপ্ত হয়ে বয়কটের ডাকও দিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে যা ব্যাপক প্রভাব ফেলে। এরপরই চতুর্থ গান প্রকাশে বিঘ্ন ঘটে। এরপর আবারও সম্ভাবনা জাগলে দেশে ছাত্র আন্দোলন শুরু হয়। এ সময়ে গান প্রকাশের আর পরিবেশ না থাকায়, চতুর্থ গান কবে আসছে তা আর বলা যাচ্ছে না। তবে এবারও চমক রাখা হয়েছে দর্শকদের জন্য।

সবশেষ কোক স্টুডিওর সাড়া জাগানো ‘অবাক ভালোবাসা’ গানটি ওয়ারফেজ নতুন আঙ্গিকে নিয়ে আসে। মূল গানটি ওয়ারফেজের সাবেক লিড ভোকাল বাবনা করিমের লেখা ও সুর করা। গানটির নতুন সংস্করণের সংগীতায়োজন ও পারফরম্যান্সে ওয়ারফেজের পাশাপাশি ছিল কোক স্টুডিও বাংলা টিম। সংগীত প্রযোজনায় ছিলেন তৃতীয় সিজনের সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব, শেখ মনিরুল আলম টিপু ও সামির হাফিজ।

বাংলা রক মিউজিকের একটি মাইলফলক হিসেবে পরিচিত ‘অবাক ভালোবাসা’ গানটি প্রথম প্রকাশ হয় ১৯৯৪ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

১০

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১১

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১২

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১৩

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৪

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৫

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৬

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৭

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৮

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৯

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

২০
X