তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৩:১৭ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

‘প্রেমিকা’য় প্রেমিকা মাহা

‘প্রেমিকা’য় প্রেমিকা মাহা

টিভি নাটকের এই প্রজন্মের দর্শকপ্রিয় মুখ নাঈমা আলম মাহা। এবার নাটকের নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হচ্ছেন। মোহন আহমেদের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় মাহা অভিনয় করেছেন সদ্য ইউটিউবে প্রকাশিত ‘প্রেমিকা’ নাটকে। এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতার সৃষ্টি করেছেন মাহা।

দ্রুততম সময়ের মধ্যে নাটকটিতে মাহার উপস্থিতি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকে মাহার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের দুজনের অনবদ্য রসায়ন দর্শকের কাছে ভীষণ ভালো লেগেছে, যা ইউটিউবে প্রকাশিত এই নাটকের কমেন্টবক্সে স্পষ্ট।

নতুন এই নাটক নিয়ে মাহা বলেন, ‘পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। গল্পটা এক কথায় অসাধারণ। নির্মাতা বেশ গুছিয়ে নির্মাণ করেছেন। ইরফান ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনয়শিল্পী। তিনিও আমাকে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে ভীষণ সহযোগিতা করেছেন।

নাটকটি প্রকাশের পর থেকেই অন্যরকম সাড়া পাচ্ছি। অর্থাৎ যারা আমার খুব কাছের তারা নাটকটি দেখে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। আমিও আগামীতে এ ধরনের ডিফরেন্ট গল্পে কাজ করতে চাই। কারণ এখানে নিজের অভিনয়কে যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ থাকে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন শেলী আহসান, রকি খান, টুম্পা মাহবুব, মোস্তাফিুজর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X