মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশ্যে প্রথম লুক

প্রকাশ্যে প্রথম লুক

মার্কিন গায়িকা, মডেল ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গানের পাশাপাশি অভিনয়েও তার ব্যাপক পরিচিতি রয়েছে। সিনেমার পাশপাশি তিনি মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয় করছেন। এবার আসছে তার স্পোর্টস ধাঁচের নতুন সিনেমা। নাম আনস্টপেবল। যার বাংলা অর্থ অপ্রতিরোধ্য। সিনেমাটির ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এটি একটি বায়োপিক। মার্কিন রেসলার অ্যান্টনি রোবলেসের জীবনের ওপর নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা উইলিয়াম গোল্ডেনবার্গ। এর গল্প লিখেছেন এরিক চ্যাম্পনেলা, অ্যালেক্স হ্যারিস ও জন হিন্ডম্যান। এ বছরের ডিসেম্বরে এটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। ফার্স্ট লুকে জেনিফারকে বেশ মর্মাহত ও ব্যথিত দেখা যায়। সিনেমাটি নিয়ে নির্মাতা নিউইয়র্ক পোস্টে বলেন, সিনেমার কাজ সম্পন্ন হয়েছে। এটি আমরা এ বছরের শেষে বিশ্বব্যাপী মুক্তি দেব। এর আগে সেপ্টেম্বরে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রিমিয়ার হবে। আমরা খুবই উচ্ছ্বসিত। কারণ এটি আমাদের মার্কিন রেসলিং কিংবদন্তি অ্যান্টনি রোবলেসের জীবনের ওপর নির্মাণ করেছি, যে কারণে এটি একটি বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্ম হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। পর্দায় এমন একজন তারকা নিয়ে কাজ করতে পেরে আমরা বেশ আনন্দিত ও গর্বিত। এ ছাড়া জেনিফার লোপেজের ফার্স্ট লুক প্রকাশের পর ভালো সারা পাচ্ছি, যা আমাদের সিনেমাটি নিয়ে সফলতার সম্ভাবনা জাগাচ্ছে। এ সিনেমায় প্রধান চরিত্র অ্যান্টনি রোবলেসের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মার্কিন অভিনেতা জারেল জেরোমকে। আর জেনিফারকে দেখা যাবে জুডি রোবলেসের চরিত্রে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন ববি ক্যানাভেল, মিচেল পেনা, পার্কার স্যাক সন হ্যাটসে, বেনজামিন ব্যারেট ও শেন স্পার্ক্স। সিনেমাটি প্রযোজনা করেছেন বেন অ্যাফ্লেক, অ্যান্টনি রোবলেস, ববি ক্যানাভেল, ডেভিড ক্রোকেট, অ্যান্ডি ফ্রাশের ও ম্যাট ডেমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X