তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০২:৪৫ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

তিন উৎসবে দাঁড়কাক

তিন উৎসবে দাঁড়কাক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দাঁড়কাক (র‌্যাভেন)। এটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকী। স্বল্পদৈর্ঘ্যটি এবার তিনটি দেশের তিনটি উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।

দাঁড়কাক আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্পদৈর্ঘ্যটি প্রদর্শন হবে। বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে নির্বাচিত মাত্র ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি হিসেবে দাঁড়কাক ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম IFFM365-এ শুধু অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে ১৬ থেকে ১৮ আগস্ট ভারতের শিমলায় ঐতিহাসিক গেইটি থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য স্বল্পদৈর্ঘ্যটি প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, যা আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যালে প্রদর্শনীর পর উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম Eventine-এ ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে শুধু যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য।

প্রখ্যাত লেখক শহিদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে এ স্বল্পদৈর্ঘ্যটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী।

একুশে পদকপ্রাপ্ত প্রতিথযশা অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় স্বল্পদৈর্ঘ্যটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা ও এবিএম সাঈদুল হক। এ ছাড়া অভিষেক হয়েছে জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খানের। পরিচালক নিজেই প্রযোজনার দায়িত্বে ছিলেন।

স্বল্পদৈর্ঘ্যটি এখন পর্যন্ত সাতটি দেশে নয়টি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব ২০২৪, বার্লিনের ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক ২০২৪, কলকাতার সপ্তম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-২০২৪ এবং ভারতের রাউন্ড দ্য ফ্রেম ফিল্ম কম্পিটিশন-২০২৪।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X