বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০১:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রস্তুত শিলা

প্রস্তুত শিলা

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা। সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকে তার। ফ্যাশন সচেতন এই নায়িকাকে বেশিরভাগ অনুষ্ঠানেই গাউন পরতে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে দারুণ সব গাউনে ঝলমলে উপস্থিতি থাকে তার। শিলাকে প্রশ্ন করা হয়েছিল কতগুলো গাউন রয়েছে তার। জবাবে তিনি বলেন, এখন ৪০টির মতো হবে। আগে তো নিজের টাকায় কেনা হতো। এখন স্পন্সরদের কাছে থেকে অনেক গাউন উপহার হিসেবে পেয়ে থাকি। আত্মীয়স্বজনকেও গিফট করে থাকি। সবাইকে উপহার দেওয়ার পরও ৪০টির মতো রয়েছে। পোশাক নির্বাচনের ক্ষেত্রে দামের চেয়ে কমফোর্টের বিষয়টি বেশি গুরুত্ব দেন এই সুন্দরী। কারণ হিসেবে শিলা বলেন, একবার জন্মদিনে ১ লাখ টাকার একটি শাড়ি কিনেছিলাম। খুব সুন্দর ছিল। পুরো শাড়িটি তৈরি করা হয়েছিল স্টোন দিয়ে। কিন্তু যেদিন পরলাম ভীষণ অস্বস্তিতে পড়ে যাই। আমি কিছুতেই শাড়িটি কেরি করতে পারছিলাম না। এক ঘণ্টা পরেছিলাম। শেষ পর্যন্ত কেক কাটা শেষ হতেই তা খুলে ফেলি। শিরিন শিলা আরও বলেন, ফ্যাশনের ক্ষেত্রে দেখি পোশাকটি আমার সঙ্গে যায় কি না। নিজেকে সুন্দর করে উপস্থাপনের বিষয়টি আগে মাথায় থাকে।

এদিকে গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন শিলা। যুক্তরাষ্ট্র ও কানাডায় বেশ কয়েকটি শোতে পারফর্ম করার কথা ছিল তার। গত ২৮ জুলাই ফ্লোরিডায় শোতে অংশ নেন তিনি। কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন কেন্দ্র করে অস্থির পরিস্থিতির কারণে বাকি শোগুলো বন্ধ হয়ে যায়। চলতি মাসের ১০ তারিখে দেশে ফিরেছেন শিরিন শিলা। শিগগির ‘যাযাবর’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এ ব্যাপারে শিরিন শিলা কালবেলাকে বলেন, আপাতত সব সিনেমার শুটিং বন্ধ। তবে হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তার মধ্যে ‘যাযাবর’র জন্য শিডিউল চেয়েছেন পরিচালক। শুটিংয়ের জন্য আমি নিজেও প্রস্তুত রয়েছি। মাঝে একটি অস্থির সময়ের মধ্যে দেশ গেছে। আশা করছি দ্রুত কাজে ফিরব।

তিনি আরও বলেন, দেশের বাইরে থাকাকালীন লক্ষ করেছি আমাকে নিয়ে বিভিন্ন মহলে গুজব ছড়ানো হয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে নাম জড়ানোর চেষ্টা করছে একটি মহল। আমি শুধু বলতে চাই, আমরা শিল্পীরা কাজটাই করি। রাজনীতির সঙ্গে আমাদের মেলানো ঠিক হবে না। ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন শিরিন শিলা। এরপর ক্ষণিকের ভালোবাসা, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমাগুলোয় দেখা গেছে তাকে। এ মুহূর্তে শিলার হাতে হাফ ডজনের বেশি চলচ্চিত্র রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X