তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

বন্যার্তদের সহায়তায় আজ খুলনায় কনসার্ট

বন্যার্তদের সহায়তায় আজ খুলনায় কনসার্ট

পূর্ব ও দক্ষিণাঞ্চল বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে এরই মধ্যে দেশের মানুষ দাঁড়িয়েছে। যে যার স্থান থেকে সাধ্যমতো দেশের এই সংকটকালে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। পিছিয়ে নেই দেশের শিল্পীসমাজও। তারাও এগিয়ে এসেছেন এই বিপদে। পিছিয়ে নেই ব্যান্ড ইন্ডাস্ট্রিও। কনসার্ট করে তারা ফান্ড রাইজিং করছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। এবার বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা। রংমশাল ও খুলনা ব্যান্ড মিউজিক কমিউনিটির উদ্যোগে আজ শুক্রবার এ কনসার্ট আয়োজন করা হবে।

কনসার্টে স্থানীয় ব্যান্ডসহ ঢাকা থেকে থাকবে ব্যান্ড সহজিয়া। কনসার্ট স্থান শিববাড়ী মোড়, খুলনা। ওপেন এ কনসার্টে বন্যায় ভেসে যাওয়া মানুষের জন্য অর্থ সংগ্রহ করা হবে। এ বিষয়ে খুলনা ব্যান্ড মিউজিক কমিউনিটির পক্ষ থেকে এরই মধ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখান থেকে অর্জিত সব অর্থ তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করবে। কনসার্ট শুরু হবে আজ বেলা ৩টায়।

কনসার্টে পারফরম্যান্সের তালিকায় রয়েছে নেক্রোম্যানার্স, এম সুইচ, ডেমোক্রেইজ ক্লাউনস, ব্লাডসেল, টাইডাল ফ্লো, সার্চলাইট, দ্য এনার্কিস্ট, এলাউভ, ইয়ন্স অপেরা, চিলেকোঠা, কাঠবাক্স ও সহজিয়া।

এর আগে ঢাকায় বিভিন্ন স্থানে বন্যায় ভেসে যাওয়া মানুষদের জন্য কনসার্ট করেছে দেশের ব্যান্ডগুলো। সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়য়ে ২৮ আগস্ট কনসার্ট করেছে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ কে রাহুল অ্যান্ড ব্ল্যাক জ্যাং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১০

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১১

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১২

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৪

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৫

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৬

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৭

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৮

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৯

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

২০
X